Description
বাবুসাহেবগণ, মেমসাহেবারা একটা কথা বলি, আমাদের বইটার নাম ইয়ারবুক – তাও বিশেষ করে সাহিত্য নিয়ে। ইয়ারবুককে নিয়ে ইয়ার-কি করা উচিত নয়। ৩৬৫ দিনে একটা ইয়ার। সরি স্যার, সরি ম্যাডাম — ৩৬৫-র সঙ্গে আরও কয়েকটা ঘণ্টা! কিন্তু আমাদের এই বই প্রতিবছরে গায়ে-গতরে-মগজে বেড়েই যাচ্ছে। ভূমণ্ডলে এমন ব্যাপার কোথাও ঘটে না। মা যষ্ঠীর কৃপায় হর-বছরে এটার পৃষ্ঠা-সংখ্যা বেড়েই চলে। গায়ে গতরে শুধু নয়— লাবণ্যেও। ফলে আগে ছিল সাহিত্য যাঁরা করতেন তাঁরাই এতে ঠাঁই করে নিতে পারতেন। এখন সাহিত্য নিয়ে কারবারিদের অনেকেই ফ্ল্যাট কিনে জবরদস্তি বসে পড়েছেন। পত্র-পত্রিকা, প্রকাশকরা তো আছেনই। বিশ্বনাথবাবু ছাপার ব্যাপারে ভাল কাণ্ডকারখানার অধিকারী। ছাপেন যত্ন করে। হরেকর কমবা জিও বারুদে রকারখানা ডডনং বাটি তাঁর বইয়ে কোনও দিন ছাপেন না ঠিকানাদারের ঠিকানা লিখতে গিয়ে। তিনি স্পষ্ট করেই ‘হরেক রকম বাজি ও বারুদের কারখানা ৬৬নং বাটি’-ই লিখে
থাকেন। এই প্রশংসাপত্র তাঁকে লিখে দেব বলাতেই এই ‘ইয়ারকি’ করার পারমিশান আমাকে দিয়েছেন।







Reviews
There are no reviews yet.