Description
কিছু ঘটনা জনজীবনে ব্যাপকভাবে প্রভাব ফেললেও বিস্মৃত হতে বেশি সময় লাগে না। তেমন কিছু ঘটনার প্রেক্ষাপটে লেখা ছোটোগল্প দলিলস্বরূপ। সাম্প্রদায়িক সম্প্রীতির সহজ বহমানতা আমাদের ঐতিহ্য। মাঠ-মানুষের সেই সহজ সম্পর্কের স্বাদ পাওয়া যাবে এই গল্পগ্রন্থে। সাধারণত এক জীবিকায় জীবন অতিবাহিত হয়ে যায়, কিন্তু বাধা পেয়ে যেভাবে নদী বাঁক নেয়, সেভাবে জীবিকা পরিবর্তন করতে বাধ্য হয় মানুষ। পূর্বপুরুষের ঘাম দেশের মাটি ছুঁয়ে থাকলেও অস্তিত্ব বিপন্ন বোধ হয় কখনো কখনো। এসব ঘটনা বাংলা ছোটোগল্প এড়িয়ে যেতে পারে না।







Reviews
There are no reviews yet.