Description
চলিত বাংলার সম্পূর্ণ ব্যাকরণ নাকি আজও লেখা হয় নি। সাধু বাংলার ব্যাকরণ যদি লেখা হয়ে থাকে, তাহলে নজর দেওয়া দরকার এমন জায়গায়, যেখানে সাধু আর চলিত বাংলার পার্থক্য সবচেয়ে প্রকট। বলা বাহুল্য, এই পার্থক্য প্রাথমিকভাবে ক্রিয়াপদের রূপের। তাই এই বইয়ের আলোচ্য বিষয় হলো মান্য চলিত বাংলার ক্রিয়াপদ। কতো বিভিন্ন রকমের ক্রিয়াপদ আছে, তাদের কোন গণের সঙ্গে কীরকম বিভক্তি যোগ হয়, এ নিয়ে বিস্তারিত বিশ্লেষণ আছে এই বইয়ের দ্বিতীয় প্রবন্ধে।
আর প্রথম প্রবন্ধটি হলো সমস্ত ক্রিয়াপদের তালিকা। একটি প্রচলিত অভিধানে যতো ক্রিয়াপদ দেওয়া আছে, তার সবগুলোকে এক জায়গায় করেছেন লেখক। এরকম তালিকা প্রথম তৈরি করেছিলান রবীন্দ্রনাথ। তার চেয়ে অনেক বিস্তারিত এই বইয়ের তালিকা। এতে কেবল একপদী ক্লিয়া নেই, একাধিক শব্দ মিলে যেসব ক্রিয়া হয়। সেগুলোও আছে, এবং আলাদাভাবে চিহ্নিত আছে। বাংলা ক্রিয়া নিয়ে যাঁরা কাজ করছেন বা করবেন, তাঁদের সবারই কাজে লাগবে এই তালিকা।







Reviews
There are no reviews yet.