Description
রতনতনু ঘাটী প্রায় চল্লিশ বছর কবিতা লিখছেন। তাঁর নিজস্ব কাব্যভাষা সহজ, সরল বলে কবিতা পড়লে তাঁকে চিহ্নিত করতে অসুবিধে হয় না। তাঁর কবিতার নিজস্ব ভাষা অন্য কবিদের থেকে তাঁকে স্বতন্ত্র করে তুলেছে। তাঁর কবিতায় গ্রামজীবনের অচেনা চিত্রকল্প, অজানা উপমা অন্য এক রূপকল্পে চিত্রিত হয়ে থাকে। তাঁর এই বইটির কবিতায়ও ছড়িয়ে আছে গরিয়সী গ্রাম আর মায়াময় মানুষের কাহিনি। রোমান্টিকতাকে তিনি সহজ ছন্দে ছড়িয়ে দিয়েছেন এই বইটিতে। পাঠক মগ্ন হবেন তাঁর কবিতা পড়তে পড়তে, কবিতার সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পেরে আপ্লুত হয়ে উঠবেন। পাঠক প্রিয় রতনতনুর এই যষ্ঠ কবিতার বইটিও সমান জনপ্রিয় হয়ে উঠবে।







Reviews
There are no reviews yet.