Agnijug O Sri Arobindo || Parthasarathi Chattopadhyay || অগ্নিযুগ ও শ্রী অরবিন্দু || পার্থসারথি চট্টোপাধ্যায়

Original price was: $600.00.Current price is: $480.00.

ইংল্যান্ড থেকে ফিরেছেন নয়টি বছর। বরোদা কলেজে অধ্যাপনা আর অধ্যয়নে দিবারাত্রি ব্যস্ত অরবিন্দ। কেমব্রিজের দিনগুলোয় অনুধাবন করেন পাশ্চাত্য সভ্যতা, বরোদায় এসে নব উদ্যমে শুরু প্রাচ্য সংস্কৃতির ঐতিহ্যচেতনা-চর্চা। এর মাঝে বম্বের বিখ্যাত সংবাদপত্র ‘ইন্দুপ্রকাশ’-এ প্রকাশিত তাঁর একের পর এক সাড়া জাগানো প্রবন্ধ-সম্ভার। তখন নরমপন্থী নেতারা বিভিন্ন দাবি- পাওয়া নিয়ে আবেদন নিবেদন করতেন নরম সুরে। ইংরেজ সরকারের […]

Out of stock

SKU: Udayarun4569823
Category:

Description

ইংল্যান্ড থেকে ফিরেছেন নয়টি বছর। বরোদা কলেজে অধ্যাপনা আর অধ্যয়নে দিবারাত্রি ব্যস্ত অরবিন্দ। কেমব্রিজের দিনগুলোয় অনুধাবন করেন পাশ্চাত্য সভ্যতা, বরোদায় এসে নব উদ্যমে শুরু প্রাচ্য সংস্কৃতির ঐতিহ্যচেতনা-চর্চা। এর মাঝে বম্বের বিখ্যাত সংবাদপত্র ‘ইন্দুপ্রকাশ’-এ প্রকাশিত তাঁর একের পর এক সাড়া জাগানো প্রবন্ধ-সম্ভার।

তখন নরমপন্থী নেতারা বিভিন্ন দাবি- পাওয়া নিয়ে আবেদন নিবেদন করতেন নরম সুরে। ইংরেজ সরকারের কাছে সেইসব সামান্য দাবিগুলোরও না ছিল গুরুত্ব না পেত মর্যাদা। কংগ্রেসের অধিবেশনগুলি হয়ে উঠেছিল তিন-চার দিনের তামাশা। স্পষ্টভাষীরা পরিহাসের বিভঙ্গে বলতেন “কঙ্গরসে রঙ্গরসা।

এমনি সময় ভগিনী নিবেদিতা এলেন। বরোদায়। অরবিন্দের কাছে নিবেদিতার প্রিয় পরিচয় ‘কালী দি মাদার’-এর রচয়িত্রী। কথা হল দু-জনার। নিবেদিতার মনে হল অরবিন্দ হবেন ভাবীকালের দেশনায়ক।

আঁচ করলেন- বরোদা থেকে বাংলা পর্যন্ত এক বিশাল পরিকল্পনা তাঁর ভাবনা রাজ্যে। মাকড়সার জালের মতো বিপ্লবীরা একদিন ছড়িয়ে পড়বে শহরে শহরে গ্রামে-গ্রামে।

অরবিন্দকে অধীরকণ্ঠে নিবেদিতা বললেন, ‘কলকাতায় তোমাকে বড় দরকার। তোমার স্থান বাংলায়।”

তারপর শতাব্দীর রাক্ষসীবেলায় শুরু অচলায়তন ভাঙ্গার পালা। সেই পালার প্রাণপুরুষ বিপ্লবী অরবিন্দ।

Additional information

Author Name

Binding

Language

ISBN

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Agnijug O Sri Arobindo || Parthasarathi Chattopadhyay || অগ্নিযুগ ও শ্রী অরবিন্দু || পার্থসারথি চট্টোপাধ্যায়”

Your email address will not be published. Required fields are marked *

Related products