Description
আইন ও আইনের মাঝে পড়ে অসীম শূন্যতাকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় সিস্টেমের যাঁতাকলে অন্যায়কে ন্যায় আর ন্যায়কে অন্যায় বলে প্রতিনিয়ত প্রতিষ্ঠা করতে হয় পুলিশকে। কারণ পুলিশ আদেশ পালনকারী এক শ্রেণি। রাষ্ট্রের নির্দেশের ভালোমন্দ বিচারের দায়িত্ব তার নয়। ফলে পুলিশের শত শত ভালো কাজ হারিয়ে যায়, জেগে থাকে ত্রাস। ভয়ের এক আবহ তৈরি হয় পুলিশ সম্পর্কে। অথচ পুলিশ জনগণের বন্ধু, দুষ্টের দমনকারী। ব্যক্তি-পুলিশের হৃদয়ের রক্তক্ষরণ, দোলাচল, রাগ, ক্ষোভ, মানবিক অনুভূতিগুলো ছুঁতে চেষ্টা করেছে এই সংকলন। মানবিক পুলিশ ও দানবিক পুলিশের দ্বন্দ্বকে স্পষ্ট করতে চেয়েছে এই গ্রন্থ। ওপরওলার নির্দেশ বিনাবাক্যে পালন করতে করতে দীর্ণ হতে থাকা মানুষ-পুলিশের হৃদয়কে স্পর্শ করতে চেয়েছে এই সংকলন।







Reviews
There are no reviews yet.