Tumi Camellia|| Ardhendu Mondal || তুমি ক্যামেলিয়া || অর্দ্ধেন্দু মণ্ডল

Original price was: $275.00.Current price is: $234.00.

গল্প মানেই শুধু ঘটনার ঘনঘটা নয়, সময় ও ভাবনার বিচরণ ক্ষেত্রও বটে। তাই গতানুগতিক রাস্তা ছেড়ে একটু অন্য পথে হাঁটা। গল্পে প্রেমের উপস্থিতি তো আছেই, কিন্তু সেটা নিছক কামুক বা শারীরিক নয়

SKU: Anurag-prakashani000000020025899
Category: ,

Description

গল্প মানেই শুধু ঘটনার ঘনঘটা নয়, সময় ও ভাবনার বিচরণ ক্ষেত্রও বটে। তাই গতানুগতিক রাস্তা ছেড়ে একটু অন্য পথে হাঁটা। গল্পে প্রেমের উপস্থিতি তো আছেই, কিন্তু সেটা নিছক কামুক বা শারীরিক নয়, বিভিন্ন রূপে সে অনন্য। কখনো ছোট্টবেলার বন্ধুর জন্য কেউ একটা আস্ত নদী কিনে দেওয়ার কথা ভেবেছে, কোথাও দরিদ্র কবি রাজদরবারে কাব্য পাঠ করে নিজ পত্নীর জন্য রাজকণ্ঠের মালা জয় করে এনেছেন, আবার কেউ রাজরাজেশ্বরীর জন্য মালঞ্চের মালাকার হতে চেয়েছেন। কুসংস্কার ও নৃশংস সমাজদর্শনের দৃশ্যায়নও উপস্থিত আছে। আর আছে শব্দ ও ভাষার অভিনব প্রয়োগ।
প্রথম যখন পুরস্কারস্বরূপ ‘সঞ্চয়িতা’ হাতে পেলাম, তখন তাঁর কবিতাগুলি পড়তে পড়তে বারেবারে মনে হয়েছে, এগুলো নিয়ে কিছু করা যায় কিনা। আর সেই ভাবনা থেকেই বিগত এক-দেড় বছর ধরে এই গল্পগুলো লেখার চেষ্টা করেছি বা করে চলেছি। রবীন্দ্রনাথের ভাষায় ও ভাবনায় পরিপূর্ণ এই গল্প সংকলনটির কিছু কিছু গল্পে তাঁর কবিতার শিরোনাম সরাসরি ব্যবহার করেছি। আবার আধুনিক চিন্তার সাথে তাঁর সময়ের চিন্তাকে মিশিয়ে, তাঁর শব্দে আমার শব্দ প্রবেশ করিয়ে গল্পগুলোকে গঠন করার চেষ্টা করেছি অন্য ধারায়। গল্পে প্রেম দুঃখ বেদনা আনন্দ হাসি কান্না প্রভৃতি আবেগগুলি মিশ্রিত হয়ে অভিনব সৃষ্টিতে পরিণত হয়েছে। কোনো গল্প পড়ে পাঠক পৌঁছে যাবেন রবীন্দ্র যুগে, আবার কোনো গল্পে আধুনিক সময়ের সীমায় আবদ্ধ হয়ে পড়বেন। মোট পঞ্চান্নটি গল্পে সমৃদ্ধ এই সংকলনে রবি ঠাকুরের হাত ধরে আমার ক্ষুদ্র প্রয়াসকে পাঠককুল সাদরে গ্রহণ করবেন, এই আশা রাখি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Additional information

Author Name

ISBN

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Tumi Camellia|| Ardhendu Mondal || তুমি ক্যামেলিয়া || অর্দ্ধেন্দু মণ্ডল”

Your email address will not be published. Required fields are marked *