Description
পৃথিবীর সকল দেশে বিবাহ বা নারী পুরুষের যৌথ জীবনযাপন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখনও পর্যন্ত এই প্রথা সফলভাবে এগিয়ে চলেছে। ভারতীয় উপমহাদেশে হিন্দু, বৌদ্ধ ও জৈন সমাজে এবং বিভিন্ন জনজাতির মধ্যে বিবাহের রিভিন্ন বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তার মাঝে বাঙালী বিবাহের একটি স্বাতন্ত্র্য আছে। বাঙালী বিবাহের লোকাচার এবং স্মৃতি শাস্ত্র অনুমোদিত নীতির মধ্যে একটি সার্বিক সামঞ্জস্য আছে। এই গ্রন্থে বাঙালী বিবাহের বিভিন্ন লোকাচারের আলোচনা করা হয়েছে
বাঙালী মুসলমান সমাজ নৃতাত্ত্বিকভাবে বাঙালী হিন্দু সমাজের সমগোত্রীয়। বিভিন্ন আচার নিয়মের মধ্যে ধর্মীয় আচরণের বিভিন্নতা থাকলেও স্থানীয় লোকাচারের মধ্যে প্রবলভাবে ঐক্য আছে এখনও। এই আধুনিকতার উদ্ধত অগ্রগতির দিনেও বাঙালী মুসলমান সমাজের বিবাহের অনুষ্ঠানে প্রাসঙ্গিক গান গাওয়া হয়, যাকে বিয়ের গীত বলে। মুসলমান সমাজের বিবাহের লোকাচার এবং বিয়ের গীতের ‘আলোচনা আছে এই গ্রন্থে।
বাঙালীর বিবাহপ্রথা এবং মুসলমান সমাজের বিবাহগীতি






Reviews
There are no reviews yet.