Description
ভুতুড়ে বেড়াল এমন এক বেড়াল যে বিজ্ঞানী শ্রোয়েডিংগারের চিন্তার ফসল, যে একই সঙ্গে জীবিত আবার মৃতও। কোয়ান্টাম তত্ত্ব সঠিক হলে এমনটা অবশ্যম্ভাবী, এই ছিল য়েডিংগারের বক্তব্য। অথচ আজ প্রতিষ্ঠিত যে, কোয়ান্টাম মেকানিক্স পদার্থ বিজ্ঞানের সব থেকে সঠিক নির্ভরযোগ্য ও সফল তত্ত্ব। ম্যাক্স প্ল্যাংক, আলবার্ট আইনস্টাইন, নীলস বোর, সত্যেন বসু, হাইসেনবার্গ, এরউইন শ্রোয়েডিংগার, ম্যাক্স বর্ন প্রমুখ বিজ্ঞানীদের সৃষ্টি এই তত্ত্ব আজ আধুনিকতম প্রযুক্তি এনে দিচ্ছে। ছাত্র ও সাধারণ সমাজের কাছে এটা বিশেষ কৌতূহলের বিষয়। জটিল এবং দুরূহ এই বিষয়কে অধ্যাপক পার্থ ঘোষ গল্পের ছলে তুলে ধরেছেন আধুনিক পাঠকের কাছে। অঙ্ক, তত্ত্বের জটিলতা কাটিয়ে সহজবোধ্য ভাষায় লেখা এই কাহিনি বিজ্ঞানে আগ্রহী যে–কোনও পাঠককে আনন্দ দেবে।






Reviews
There are no reviews yet.