Description
ধর্ষিতার দাউদাউ চিতার অদূরে লুটিয়ে পড়া মা, শ্বশুরবাড়ির জিঘাংসার বোতলে ঝলসে যাওয়া ফুলবউয়ের মুখ, গঙ্গাসাগরের মেলায় মাকে ফেলে আসা, ঋণের ভারে আত্মহত্যা করা ভাগচাষি,
বঞ্চনার ক্ষতচিহ্নে শিশুশ্রমিকের ন্যাতানো দেহ, এলাকা দখলের রাজনীতিতে খুন হয়ে যাওয়া খেতমজুরের লাশের সামনে থমকে দাঁড়ানো লাল ফ্রকপরা শিশুকন্যা… সর্বত্র শুধু রক্ত রক্ত আর রক্ত! এত রক্ত কেন? এই মাটিই কি সেই জীবনানন্দের রূপসী বাংলা? ১৯৫৭ সালে সিগনেট প্রেস থেকে সেই কাব্যগ্রন্থ প্রকাশের মাত্র ৬৮ বছরের মাথায় আরেক কবিকে কেন লিখতে হল আমার তৃষ্ণার জল রক্ত হয়ে আছে






Reviews
There are no reviews yet.