Description
হাওড়ার বাসে চশমাউলি মেয়েটাকে দেখে চমকে যায় মনোময়। চশমার খয়েরি রঙের ফ্রেমটা তার খুব চেনা লাগছে। মেয়েটা রোগা, ফর্সা। কটা রঙের চুল। একটু জড়সড়ও। কিন্তু এসব কোনও বিষয় না, মনোময়ের মনে আলোড়ন তুলল চশমাটা। সে এক ঘোরে পড়ে গেল। মেয়েটা তার গত জন্মের বউ না তো? তা হলে মেয়েটাও কি মনোময়কে দেখলে গত জন্মের বর হিসেবে চিনতে পারবে? মনোময়ের মুখে এইসব কথা শুনে দিয়া রেগে গেল খুব। অ্যালকোহলিক প্রাঞ্জলকে ছেড়ে এসে দিয়া এখন আঁকড়ে ধরতে চায় মনোময়কে। সে চায় না মনোময় আর হাওড়া যাক। চশমাউলি মেয়েটার নাম ঋতু। একজন ডাক্তারের সঙ্গে তার বিয়ের কথা চলছে।






Reviews
There are no reviews yet.