Description
অঙ্কে ভুল ধারণা ভেঙে সঠিক ধারণা তৈরির জন্যই রামকৃষ্ণ পালের এই বই— ‘গণিতে গন্ডগোল’। পাঠক্রম অনুযায়ী অঙ্কের বই এটি নয়। সূচক নাকি ঘাত? মিটার বর্গ নাকি বর্গমিটার?
√25= ±5 নয় কেন? চিত্র কোনটি? ক্ষেত্র–ই বা কোনটি? ক্ষেত্রই নেই তবুও তার নাম আয়তক্ষেত্র কেন? বর্গক্ষেত্র নামটি সঠিক? ট্রাপিজিয়াম কারা? সর্বসমতা ও সদৃশতা কি এক? কোনও সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে কী হয় —অসংজ্ঞাত নাকি অনির্ণেয়? ত্রিভুজের সংজ্ঞায় ‘সামতলিক’ কথাটি কি বলতেই হবে? BODMAS নিয়ম সঠিকভাবে শেখানো হয় আমাদের? এমন সব প্রশ্ন যাদের মনে কৌতূহল জাগায়,
তাদের জন্য এই বই।
শিক্ষার্থী থেকে শিক্ষক— যে কোনও পাঠককে নির্দ্বিধায় পৌঁছে দেবে সঠিক ধারণার দোরগোড়ায়।





![Mathematics [WBTET & CTET (UPPER PRIMARY)] [Tripura TET (II) Elementary Stage (VI-VIII)]](https://meta.boichoi.in/wp-content/uploads/2026/05/Cover-UP-Mathematics_page-0001-300x300.webp)
Reviews
There are no reviews yet.