Description
ছোট, বড় সব বয়েসের পাঠকের কাছেই জনপ্রিয়, তবু জয়দীপ চক্রবর্তী নিজে বরাবর ছোটদের জন্যে লিখতেই বেশি পছন্দ করেন। জনপ্রিয় কিশোর-পাঠ্য পত্রিকাগুলির অধিকাংশতেই তাই তাঁর নিয়মিত উপস্থিতি। এই সংকলনের দশটি উপন্যাসের মধ্যে ‘নতুন স্কুলে গঙ্গাপদ’, ‘হিজিবিজির দেশে’ এবং ‘ব্রতীনআংকলের মৃত্যুরহস্য’ পূর্বেই আনন্দ পাবলিশার্স থেকে গ্রন্থাকারে প্রকাশিত হলেও বাকি সাতটি উপন্যাস লেখকের ইতিপূর্বে প্রকাশিত কোনও গ্রন্থের অন্তর্ভুক্ত নয়। এই বইয়ের কাহিনিগুলির মধ্যে ভূত আছে, রহস্য আছে। আছে রূপকথা, মজা আর ফ্যান্টাসি। তবে এ গ্রন্থে সবচেয়ে বেশি যা আছে, তা হল ভালবাসা। প্রকৃতির জন্য, দেশের জন্য এবং মানুষের জন্য ভালবাসা। এ বইটি পড়তে পড়তে সব বয়সি পাঠকের মনেই সেই ভালবাসার ছোঁয়া লেগে এক মায়াবী আলো জ্বলে ওঠে। আর সেই আশ্চর্য আলোয় সব মনখারাপ এক নিমেষে মুছে যায়।






Reviews
There are no reviews yet.