Bindubisarga || Debatosh Dash || বিন্দুবিসর্গ || দেবতোষ দাশ

Original price was: $500.00.Current price is: $400.00.

ভোরের কাগজ’ পত্রিকার সম্পাদক এক রাতে খুন হয়ে যান হঠাৎ। লালবাজার ডিটেকটিভডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার রজত রায় ও তাঁর বন্ধু ডিকে তদন্তে নেমে মুখোমুখি হয় অদ্ভুত শব্দ, সংখ্যা ও ধাঁধার।

Out of stock

SKU: Dey’s publishing 5454684654
Category:

Description

‘ভোরের কাগজ’ পত্রিকার সম্পাদক এক রাতে খুন হয়ে যান হঠাৎ। লালবাজার ডিটেকটিভডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার রজত রায় ও তাঁর বন্ধু ডিকে তদন্তে নেমে মুখোমুখি হয় অদ্ভুত শব্দ, সংখ্যা ও ধাঁধার। এমনকী প্রাচীন দুই মহাকাব্যেরও, রামায়ণ ও মহাভারত। ত্রিশ বছর গবেষণা করে এক বাঙালি গবেষক রামায়ণ-মহাভারতের গুপ্ত ভাষা ডিকোড করতে সমর্থ হয়েছেন। আবিষ্কার করেছেন ইতিহাসের অজানা কাহিনি। জাতপাত নামক ভয়ানক অভিশাপ কেন ছেয়ে আছে ভারতীয় সমাজে, জানা যায় সেই গোপন সত্য। কে প্রকৃত রাম আর কে কৃষ্ণ, জানিয়ে দেন তিনি। তাঁর পাণ্ডুলিপি যেন এক ঘুমন্ত আগ্নেয়গিরি। এই পাণ্ডুলিপি প্রকাশিত হলে ওলটপালট হয়ে যাবে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাস। এমনকী তুমুল প্রভাব পড়তে পারে ভারতের বর্তমান রাজনীতিতেও। কিন্তু তা চায় না উগ্র-জাতীয়তাবাদী এক চক্র। অজ্ঞাত ভারতীয় ইতিহাস ও আচ্ছাদিত মহাকাব্যের মধ্যে নিহিত, আসল সত্যের উন্মেষ হলে, অস্তিত্ব বিপন্ন হবে তাদেরও। ফলত, তারা পাণ্ডুলিপি ও গবেষক, দুই-ই খতম করে দিতে চায়। তারা পাঠায় এক ভয়ানক খুনিকে এই কাজে। এদের হাত থেকে বাঁচতে গবেষক তাঁর পাণ্ডুলিপি নিয়ে পালাতে থাকেন। গবেষক কি বাঁচবেন? প্রকাশ পাবে কি নতুন রামায়ণ ও মহাভারত? প্রাচীন ইতিহাস ও পুরাণ-রামায়ণ-মহাভারত তছনছ-করা আখ্যান বিন্দুবিসর্গ।

Additional information

Author Name

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Bindubisarga || Debatosh Dash || বিন্দুবিসর্গ || দেবতোষ দাশ”

Your email address will not be published. Required fields are marked *