Adhyatmapeeth ( Kalyani, Halisohor O Naihatir Debdebi ) | Tapas Biswas | আধ্যাত্মপীঠ ( কল্যাণী, হালিশহর ও নৈহাটির দেবদেবী ) | তাপস বিশ্বাস

Original price was: $400.00.Current price is: $280.00.

এই গ্রন্থে কালের গর্ভে ঘুমিয়ে থাকা লোক ইতিহাসকে পুনরায় পর্যালোচনা করে নবালোক দেওয়ার চেষ্টা হয়েছে । বিভিন্ন সূত্রে প্রাপ্ত ইতিহাস ও জনশ্রুতির একটি সংকলন পাঠকের সামনে তুলে ধরা হয়েছে। এই গ্রন্থে এই সব মন্দিরের অজানা লোক ইতিহাস তুলে ধরা হয়েছে।

SKU: J N Chakraborty & Co11617
Category:

Description

এই গ্রন্থে কালের গর্ভে ঘুমিয়ে থাকা লোক ইতিহাসকে পুনরায় পর্যালোচনা করে নবালোক দেওয়ার চেষ্টা হয়েছে। বিভিন্ন সূত্রে প্রাপ্ত ইতিহাস ও জনশ্রুতির একটি সংকলন পাঠকের সামনে তুলে ধরা হয়েছে। অনেক উত্থান-পতন, ভাঙা-গড়া, অতীত ইতিহাসের পথ ধরে আজকের এই গঙ্গাতীরবর্তী জনপদ নৈহাটি, হালিশহর, কাঁচরাপড়া ও কল্যাণী। হালিশহর একটি অত্যন্ত প্রাচীন ইতিহাস সমৃদ্ধ শহর যা অতীত গৌরবকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। বড় মা ছাড়াও এখানে রয়েছে বহু প্রাচীন দেবালয় ও আশ্রম যা এই গ্রন্থে পর্যালোচনা করা হয়েছে।

কল্যাণীর ঘোষপাড়ায় রয়েছে বিখ্যাত সতী মায়ের মন্দির গয়েশপুরে রয়েছে শ্রীচৈতন্যদেব ও শ্রীনিত্যানন্দের স্মৃতি বিজড়িত কুলিয়ার পাট। বিরোহিতে যমুনা নদীর ধারে মদনগোপাল মন্দির চত্বরে ভাইফোঁটার উৎসবে মাতেন এলাকার হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ।

সমাজ, সংস্কৃতি, সাহিত্য চর্চা ও বৈপ্লবিক চেতনার সোনালি ঐতিহ্যের ধারক-বাহক উত্তর ২৪ পরগনার নৈহাটি। এখানে রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির শ্যামাসুন্দরী তলা। আছে ব্রহ্মময়ী মায়ের মন্দির, মহাকালী তলা, বুড়ো শিবতলা ও শতাব্দী প্রাচীন শ্মশান কালী মন্দির। শহরের অনতিদূরে রয়েছে প্রাচীন হনুমান ও অন্নপূর্ণা মন্দির। এই গ্রন্থে এই সব মন্দিরের অজানা লোক ইতিহাস তুলে ধরা হয়েছে।

Additional information

Author Name

ISBN

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Adhyatmapeeth ( Kalyani, Halisohor O Naihatir Debdebi ) | Tapas Biswas | আধ্যাত্মপীঠ ( কল্যাণী, হালিশহর ও নৈহাটির দেবদেবী ) | তাপস বিশ্বাস”

Your email address will not be published. Required fields are marked *