Description
তোমরা যারা খুব ছোট্ট, সবে পড়তে শিখেছ, সেই সঙ্গে একটু একটু করে বাইরের পৃথিবী তোমাদের কাছে ধরা দিচ্ছে, নানা রঙ, নানা দৃশ্য সেজে উঠছে চোখের সামনে, সেই তোমাদের জন্যেই আজ নিয়ে এসেছি দুই বোন আর তাদের দিদিনের গল্প। এই দুই বোন হল তিতিন আর মিতিন। আর দিদিন হল তাদের দিদা। এই দুই বোনের নানারকম আশ্চর্য কান্ডকারখানা নিয়েই এই বইয়ের গল্পগুলি।এখানে তোমরা খুঁজে পাবে তোমাদের নিজস্ব জগৎ, যেখানে আছে স্কুল, বেড়ানো, পিকনিক, চিড়িয়াখানা, নিকোপার্ক, আর আছে দেদার খুশি আর আনন্দ। আবার একইসঙ্গে গল্প পড়তে পড়তে তোমরা শিখবে ভালো আর মন্দের তফাৎ, মিলেমিশে থাকার আনন্দ, উপস্থিত বুদ্ধির ব্যবহার কিংবা প্রকৃতির কাছাকাছি যাওয়া।আসলে বড়দের জন্য গল্প তো অনেক লেখা হয়, কিন্তু ছোটদের বড় করার গল্প খুব কম। তাই তোমাদের মতো ছোটদের জন্যেই এই গল্পগুলি লেখা হয়েছে, যাতে এগুলো পড়ে তোমরা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারো। আর হ্যাঁ, যাতে সহজে গল্পগুলো তোমাদের হাতে পৌঁছে তোমাদের মন জয় করতে পারে, সেইজন্য নৈঋত প্রকাশনের সবাই মিলে চেষ্টা করেছে গল্পে, ছবিতে সাজিয়ে গুজিয়ে এই বই তোমাদের হাতে তুলে দিতে। আমার এবং তোমাদের তরফ থেকে তাদের জন্য একরাশ ভালোবাসা রইল।






Reviews
There are no reviews yet.