Ruku Suku । Sanjib Chattopadhay । রুকু সুকু । সঞ্জীব চট্টোপাধ্যায়

Original price was: $300.00.Current price is: $240.00.

রুকুসুকু কি হাসির উপন্যাস? নাকি অ্যাডভেঞ্চার কাহিনী? নাকি রহস্য গল্প? অথবা নেহাতই-পারিবারিক এক উপাখ্যান? এককথায় এর উত্তর দেওয়া সত্যিই কঠিন। কেননা, চেনা ছক থেকে বেরিয়ে সম্পূর্ণ বেরিয়ে-আসা এক কিশোর-উপন্যাস ‘রুকুসুকু’। এর পটভূমিকা নিঃসন্দেহে পারিবারিক, কিন্তু অ্যাডভেঞ্চারের উত্তেজনা প্রায় প্রতি পৃষ্ঠায়, আবার রহস্যের উপাদানও কম নেই। আর হাসি? সঞ্জীব চট্টোপাধ্যায়ের রচনায় কৌতুকের স্পর্শ থাকবে না তা […]

SKU: Ananda Publishers3196
Category: ,

Description

রুকুসুকু কি হাসির উপন্যাস? নাকি অ্যাডভেঞ্চার কাহিনী? নাকি রহস্য গল্প? অথবা নেহাতই-পারিবারিক এক উপাখ্যান? এককথায় এর উত্তর দেওয়া সত্যিই কঠিন। কেননা, চেনা ছক থেকে বেরিয়ে সম্পূর্ণ বেরিয়ে-আসা এক কিশোর-উপন্যাস ‘রুকুসুকু’। এর পটভূমিকা নিঃসন্দেহে পারিবারিক, কিন্তু অ্যাডভেঞ্চারের উত্তেজনা প্রায় প্রতি পৃষ্ঠায়, আবার রহস্যের উপাদানও কম নেই। আর হাসি? সঞ্জীব চট্টোপাধ্যায়ের রচনায় কৌতুকের স্পর্শ থাকবে না তা কখনও হয়। তাই হাসিও রয়েছে এ-কাহিনীর অনেকখানি জুড়ে।

কিন্তু শুধু হাসি, শুধু রোমাঞ্চ, শুধু রহস্য, শুধুই সামাজিক— এমনতর কোনও তকমা এঁটে দেওয়া যাবে না এ-উপন্যাসের গায়ে। সব-মিলিয়ে এবং সব-ছাপিয়ে এ এক স্বতন্ত্র রসের অনন্য স্বাদের উপন্যাস। ছোটরা এ-উপন্যাস পড়ে জীবনকে আরও ঘন করে নিবিড় করে চিনতে শিখবে, দেখতে শিখবে চারপাশের মানুষজন, গাছপালা, পশুপাখি সবকিছুকে, খুলে যাবে তাদের সাতমহলা কল্পনার দরজা, নিজেদেরই অজান্তে কখন যেন, কীভাবে যেন তারা বড় হয়ে উঠবে। জানতে শিখবে, বড় হওয়া মানেই শুধু হারিয়ে যাওয়া নয়, বড় হতে হতে মৃত্যুর চেয়েও বড় হয়ে ওঠার নামই আসল জীবন। এ-যুগের এক অপ্রতিদ্বন্দ্বী লেখকের কলমে ছোটদের জন্য এক অন্য জগতের নিমন্ত্রণ— ‘রুকুসুকু’।

Additional information

Author Name

Binding

Language

Publisher

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “Ruku Suku । Sanjib Chattopadhay । রুকু সুকু । সঞ্জীব চট্টোপাধ্যায়”

Your email address will not be published. Required fields are marked *