Description
কখনও তিনি চাঁদে যাচ্ছেন, কখনও যাচ্ছেন ধর্মতলার গোলদীঘিতে। কখনও কাব্যচর্চা করছেন, কখনও করছেন বাঘ শিকার। হ্যাঁ, শিবরাম চক্রবর্তীর অসাধারণ অবিস্মরণীয় সৃষ্টি হর্ষবর্ধন চরিত্রের কথাই বলা হচ্ছে। হর্ষবর্ধন পারেন না, এমন কাজ ইহজগতে নাই। যদিও সব কাজের শেষে জোটে অষ্টরম্ভা! অদ্ভুত তার কাণ্ড কারখানা! হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। এমনই দেড় ডজন গল্প নিয়ে। এবারের সংকলন।
শিবরাম চক্রবর্তী – (জন্ম ১৩ ডিসেম্বর ১৯০৩, প্রয়াণ ২৮ আগস্ট ১৯৮০) মূলত রম্যলেখক। কবিতা-রচনা দিয়ে তাঁর সাহিত্য-জীবনের শুরু। প্রথম কবিতা বেরোয় ‘ভারতী’ পত্রিকায়। প্রথম প্রকাশিত বই দুটি কবিতার- ‘মানুষ’ এবং ‘চুম্বন’। দুটিই প্রকাশিত হয় ১৯২৯ সালে। তারপর অজস্র লেখা লিখেছেন। প্রবন্ধ, নাটক এবং তুলনাহীন অজস্র হাসির গল্প। লিখেছেন ‘ঈশ্বর পৃথিবী ভালবাসা’ ও ‘ভালবাসা পৃথিবী ঈশ্বর’ নামের অনন্য স্মৃতিকথামূলক দুটি বই। প্রবন্ধের বই- ‘মস্কো বনাম পণ্ডিচেরি’ ও ‘ফানুস ফাটাই’। নাটকের গ্রন্থ- ‘যখন তারা কথা বলবে’। বিচিত্র জীবন ছিল তাঁর। তিনি রাজনীতি করেছেন, জেল খেটেছেন, রাস্তায় কাগজ ফেরি করেছেন, ফুটপাথে রাত্রিবাস করেছেন, সাংবাদিকতা করেছেন, আজীবন মেস-জীবন যাপন করেছেন।






Reviews
There are no reviews yet.