Strilinga Nirman || Mallika Sengupta || স্ত্রীলিঙ্গ নির্মাণ || মল্লিকা সেনগুপ্ত

Original price was: $400.00.Current price is: $320.00.

‘নারী হয়ে কেউ জন্মায় না, কেউ-কেউ নারী হয়ে ওঠে’-বলেছিলেন সিমোন দ্য বোভোয়া। অর্থাৎ জৈবিকভাবে এক-একজন স্ত্রী-অঙ্গ নিয়ে জন্মায়—এইটুকুই প্রাকৃতিক সত্য।

Out of stock

SKU: Ananda Publishers3183
Category:

Description

‘নারী হয়ে কেউ জন্মায় না, কেউ-কেউ নারী হয়ে ওঠে’-বলেছিলেন সিমোন দ্য বোভোয়া। অর্থাৎ জৈবিকভাবে এক-একজন স্ত্রী-অঙ্গ নিয়ে জন্মায়—এইটুকুই প্রাকৃতিক সত্য। জন্মলগ্নে সে জানে না, সে নারী না পুরুষ। তারপর পদে-পদে তাকে টিপ পরিয়ে, ঝুঁটি বেঁধে, পুতুল খেলিয়ে, রান্নাবাটি ধরিয়ে দিয়ে, বাইরে ঘোরা বন্ধ করে, অবৈজ্ঞানিক সংস্কারে বন্দী করে, সর-হলুদ মাখিয়ে সামাজিকভাবে তাকে ক্রমশ মেয়েলি করে তোলা হয়। তার সামনে ঝুলিয়ে দেওয়া হয় কোড অব কন্ডাক্টের নানান বিধিনিষেধ। লিঙ্গের কৃত্রিম ধারণা ও বিভাজন আরোপ করে তারই সমাজ। আচরণে, আলাপচারিতে, সাহিত্যে, দর্শনে, গানে, কবিতায়, ঠাট্টায়, পোশাক-নির্বাচনে—এমন প্রতিটি ক্ষেত্রে এই লিঙ্গ-নিমার্ণ চলতেই থাকে। স্ত্রীলিঙ্গ-নির্মাণের অনিঃশেষ এই-যে প্রক্রিয়া, এরই চেহারাটা এই বইতে চিরে-চিরে দেখিয়েছেন কবি ও সমাজতত্ত্বের অধ্যাপিকা মল্লিকা সেনগুপ্ত। কীভাবে শিশুকন্যা ধীরে-ধীরে সমাজের মনোমত নারী হয়ে ওঠে, যা-কিছু পৌরুষের প্রতীক বলে ভাবে সমাজ তারই বিপরীত লক্ষণগুলি দিয়ে কী কৌশলে চলে নারীত্ব-নির্মাণ, কীভাবে এই লিঙ্গ-বিভাজন নারীর জন্য তৈরি করে অসাম্য ও বঞ্চনার আপাত-অদৃশ্য চোরাবালি, কীভাবে নারীর বিদ্রোহকে বারবার চাপা দেওয়া হয়েছে এবং আজও হয়—এ বইতে তারই বিস্তৃত, ব্যাপক, বিশ্লেষণী অনুসন্ধান। সাহিত্য, ইতিহাস, পুরাণ, দর্শন, সমূহ শাস্ত্র মন্থন করে, কবিতা ও সমাজতত্ত্বের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতার মিশ্রণ ঘটিয়ে এ-এক নতুন মানবীবিদ্যা, যা প্রশ্নের পর প্রশ্নে জর্জরিত করে তুলবে একচক্ষু সমাজের প্রচলিত ধারণাগুলিকে। তুলবে নতুন বিতর্কের ঝড়।

Additional information

Author Name

Binding

ISBN

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Strilinga Nirman || Mallika Sengupta || স্ত্রীলিঙ্গ নির্মাণ || মল্লিকা সেনগুপ্ত”

Your email address will not be published. Required fields are marked *