Description
এই খণ্ডের সঙ্গেই সম্পূর্ণ হল ‘দেবেশ রায়ের গল্পসমগ্র।’ গল্প সমগ্র-র আদি বিন্যাসে এই খণ্ড হত সপ্তম খণ্ড। সেই বিন্যাসের ষষ্ঠখণ্ড প্রকাশিত হয়েছিল ২০০০ সালে। নতুন এই বিন্যাসে তা হল চতুর্থ খণ্ড। প্রায় চব্বিশ বছরে লেখা গল্প-র সংকলন।
নতুন বিন্যাসের গল্প সমগ্র-র এই শেষখণ্ডে, আদি গল্প সমগ্র-র ছয় খণ্ডের ভূমিকাগুলো ক্রম অনুযায়ী রাখা হয়েছে। একসঙ্গে পড়লে দেবেশ রায়ের গল্প-উপন্যাস ভাবনা, রাজনীতি ভাবনার, হয়তো সাহিত্য দর্শনের সন্ধান পেতে পারেন কোনো পাঠক। দেবেশ রায়ের গল্প যাঁর অন্বেষণের বিষয়।






Reviews
There are no reviews yet.