Swapnabhumi | Uttam Paul || স্বপ্নভূমি | উত্তম পাল

Original price was: $300.00.Current price is: $240.00.

স্বাধীনতার এত বছর পরেও কেন হিন্দু বাঙালিদের গতিপথ পূর্ব থেকে পশ্চিমে সেই প্রশ্নই বারবার ফিরে এসেছে ‘স্বপ্নভূমি‘ উপন্যাসটিতে । 

SKU: Priya Book House16188
Category:

Description

স্বাধীনতার এত বছর পরেও কেন হিন্দু বাঙালিদের গতিপথ পূর্ব থেকে পশ্চিমে সেই প্রশ্নই বারবার ফিরে এসেছে ‘স্বপ্নভূমি’ উপন্যাসটিতে । একটি দেশের নাগরিক হয়েও একটি জাতি স্বাধীনতার পূর্বে ও পরে কিভাবে অত্যাচারের শিকার হয়েছে, তাদের অধিকার, স্বীকৃতি, মর্যাদা, সম্মান এবং নিরাপত্তা কিরূপে বারবার লঙ্ঘিত হয়েছে সেকথায় উঠে এসেছে উপন্যাসটিতে। জন্মভূমির মূলচ্ছেদ করে ছিন্নমূল মানুষগুলো সহস্র বেদনা বুকে নিয়ে অনিশ্চিত নদীস্রোতে তাদের জীবনকে ভাসিয়ে দিয়েছে ভয়হীন, বাধাহীন, নিরাপদ আশ্রয়ের খোঁজে। একদিকে দেশ, মাটি, সাত-পুরুষের বসত বাড়ি, স্মৃতি ও সংগ্রামের ভূমি, চেনা পথ প্রান্তর, অন্যদিকে জীবন, সম্ভ্রম, অধিকার, সম্মান, নিরাপত্তা, বেঁচে থাকা, ভবিষ্যতের হাতছানি। দোদুল্যমানতায় ঋতু আসে ঋতু যায়, বর্তমান ডুবে যায় অতীতের গহন অন্ধকারে। কালের করাল গ্রাসে স্রোতস্বিনী নদীর মতো প্রবাহমান সময় স্থান পায় ইতিহাসের পাতায়। উপন্যাসের প্রধান চরিত্র বিজয় দেশ ছাড়তে চায়নি কিন্তু যাকে কেন্দ্র করে সে স্বপ্নের জাল বুনেছিল সেই রিয়ার মৃত্যু তার চোখ খুলে দিয়েছে। ‘দ্বিজাতি তত্ত্বে’র ভিত্তিতে ভাগ হওয়া দুটি দেশ দুটি জাতির (হিন্দু ও মুসলমান) মনে স্বপ্নভূমির স্বপ্নের সূচনা করেছিল। সেই স্বপ্ন কোথায় গিয়ে শে শেষ হয়েছে সেকথা উপন্যাসের পাতায়, পরিধিতে, ছত্রে ছত্রে গাঁথা আছে

Additional information

Author Name

Binding

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Swapnabhumi | Uttam Paul || স্বপ্নভূমি | উত্তম পাল”

Your email address will not be published. Required fields are marked *