Chalachchitrer Itihase New Theatres || Pinaki Chakroborty || চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার্স || পিনাকী চক্রবর্তী

Original price was: $1,000.00.Current price is: $800.00.

‘এযেন আমার দ্বিতীয় শান্তিনিকেতন।‘ নিউ থিয়েটার্স স্টুডিয়োয় ‘নটীর পূজা’ ছবির শুটিং করতে এসে মন্তব্য করেছিলেন রবীন্দ্রনাথ। শান্তিনিকেতনের আদলে তৈরি নিউ থিয়েটার্স প্রতিষ্ঠিত হয়েছিল তিরিশের দশকে।

SKU: Ananda Publishers3142
Category:

Description

‘এযেন আমার দ্বিতীয় শান্তিনিকেতন।‘ নিউ থিয়েটার্স স্টুডিয়োয় ‘নটীর পূজা’ ছবির শুটিং করতে এসে মন্তব্য করেছিলেন রবীন্দ্রনাথ। শান্তিনিকেতনের আদলে তৈরি নিউ থিয়েটার্স প্রতিষ্ঠিত হয়েছিল তিরিশের দশকে। প্রতিষ্ঠাতা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রবাদপুরুষ বীরেন্দ্রনাথ সরকার(বি এন সরকার)। আজ এই সংস্থার গৌরবোজ্জ্বল মুহূর্তগুলি ইতিহাস হয়ে গেছে। সেই অতীত ইতিহাসের পাতা অন্যমনস্কভাবে ওলটালেও পাঠকের চোখে পড়বে, নিউ থিয়েটার্স সেদিন সমস্ত চলচ্চিত্র প্রতিষ্ঠানকে পিছনে ফেলে একাধিপত্য বিস্তার করেছিল। এই স্টুডিয়োর অঙ্গনে চলচ্চিত্র সৃষ্টির সমস্ত উপকরণ হাতের কাছে থাকায় কলাকুশলী ও শিল্পীরা মেতে থাকতেন সৃষ্টির উল্লাসে। তাঁদের চোখে ভাসত ভাল ছবি তৈরির স্বপ্ন। এই স্টুডিয়োর শৈল্পিক, সুভদ্র পরিবেশে, ভারতীয় চলচ্চিত্রের শিল্পস্থাপত্যের ভিত, দৃঢ় ভূমি পেয়েছিল সেদিন। মাত্র পঁচিশ বছরে বিভিন্ন ভাষার প্রায় একশো পঁয়ষট্টিটি ছবি নির্মিত হয়েছিল এখানে। পঞ্চাশ বছর আগে নিউ থিয়েটার্সের হাতিমার্কা ব্যানারে শেষ ছবি মুক্তি পেয়েছিল। তার পর থেকে এই স্বনামধন্য প্রতিষ্ঠানটির সেই দিনগুলি অবহেলিত ইতিহাসের পাতায় কেবলই হারিয়ে গেছে। নিউ থিয়েটার্স এখনও আছে, তবে তা আজ বি এন সরকারের নিউ থিয়েটার্সের ছায়া মাত্র।শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে যথাযথ সংরক্ষিত না হলেও, নিউ থিয়েটার্সের ইতিহাসকে অস্বীকার করা যাবে না। ভারতীয় চলচ্চিত্র শতবর্ষ পার হয়ে এসেছে। এই যাত্রাপথের পাশে নিউ থিয়েটার্সের অবিস্মরণীয় কৃতিত্ব, তার আধুনিক ভূমিকা ও গবেষণা এবং বিনোদন মাধ্যম হিসেবে চলচ্চিত্রকে অন্য মাত্রায় উত্তীর্ণ করে দেওয়ার গৌরবোজ্জ্বল ইতিহাস লেখক নানা দিক থেকে আলো ফেলে আলোচনা করেছেন এই গ্রন্থে।

Additional information

Author Name

Binding

ISBN

Language

Pages

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Chalachchitrer Itihase New Theatres || Pinaki Chakroborty || চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার্স || পিনাকী চক্রবর্তী”

Your email address will not be published. Required fields are marked *