Description
ভগিনী নিবেদিতা (পূর্বনাম মাগারেট ই নোবল : ১৮৬৭-১৯১১) স্বামী বিবেকানন্দের শিষ্যা, ভারত-ইতিহাসের এক গুরুত্বপূর্ণ যুগের ধাত্রী-জননী। নিবেদিতা কী ছিলেন এবং কী করেছিলেন, তার অর্ধাবৃত ইতিহাসকে বিপুল পরিশ্রমে, বহু অজানিত তথ্যসহ এই গ্রন্থে লেখক উন্মোচন করেছেন। সমসাময়িক সংবাদপত্র, দুর্লভ গ্রন্থ, নানা স্মৃতিকথা ছাড়াও নিবেদিতার পাঁচ শতাধিক অপ্রকাশিত পত্র থেকে উপাদান সংগৃহীত। ডঃ জগদীশচন্দ্র বসু, স্বামী সারদানন্দ, রমেশচন্দ্র দত্ত, বি এম মালাবারি, জি কে গোখলে, অবনীন্দ্রনাথ ঠাকুর, প্রিন্স ক্রপটকিন, এস কে র্যাটক্লিফ, উইলিয়াম স্টেড, মিস ম্যাকলাউড, মিসেস ওলি বুল, জেন অ্যাডামস্, লেডী ইসাবেলা মার্গাসন, ই টি স্টার্ডি, মিস লংফেলো প্রমুখ বহু বিশিষ্ট নরনারীর পত্রও গ্রন্থে আছে। মূল্যবান তথ্যগুলির প্রামাণিকতা দেখানোর জন্য প্রচুর সংখ্যায় চিত্র ও প্রতিলিপি দেওয়া হয়েছে। বিবেকানন্দের বাল্যবন্ধু প্রিয়নাথ সিংহ অঙ্কিত বহুবর্ণ চিত্রটি এই গ্রন্থের সম্পদ। স্বামীজীর দেহত্যাগের পূর্বে নিবেদিতার এক সপ্তাহের দিনলিপির প্রতিলিপিও তাই। নানা খণ্ডের এই বই। সুবৃহৎ প্রথম খণ্ডটির প্রথম সংস্করণ পাঠকদের সুবিধার জন্য দ্বিতীয় সংস্করণে দুই পর্বের দুটি পৃথক পুস্তকরূপে প্রকাশিত। এর প্রথম পর্বের প্রথম ভাগ : “রামকৃষ্ণ-বিবেকানন্দের নিবেদিতা।”






Reviews
There are no reviews yet.