Description
লজিক, গণিত, কমপিউটার-বিজ্ঞান ও দর্শনের জগতে একটি বিশ্ববন্দিত নাম কুর্ট গ্যেডেল (১৯০৬-১৯৭৮)। তাঁকে অনেক সময় তুলনা করা হয় গ্রিক দার্শনিক চিন্তক অ্যারিস্টটলের সঙ্গে। গ্যেডেলের বহু তাৎপর্যপূর্ণ অবদানের মধ্যে সবচেয়ে আকর্ষক বলা চলে অসম্পূর্ণতা বিষয়ক থিয়োরেমগুলি। অসম্পূর্ণতা তত্ত্বের অভিঘাত পড়েছে লজিক, গণিত, কমপিউটার- বিজ্ঞানে তো বটেই, এই সীমানা পেরিয়ে অন্যান্য ক্ষেত্রেও, যেমন দর্শন, কগনিটিভ সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, ধর্ম, নিরীশ্বরবাদ ইত্যাদি। অনেকে মনে করেন গ্যেডেলের এই তত্ত্ব পোস্ট মডার্ন পরিস্থিতির জন্ম দিয়েছে।
অসম্পূর্ণতা তত্ত্ব সারা বিশ্বে বহুল আলোচিত হলেও বাংলা ভাষায় এবং শিক্ষিত সাধারণের জন্য ইতিপূর্বে এ বিষয়ে কোনো বই প্রকাশিত হয়েছে বলে মনে হয় না। বর্তমান বইটি সে শূন্যস্থান পূরণে কিছুটা ভূমিকা পালন করবে। একথা অনস্বীকার্য যে গ্যেডেলের এই তত্ত্বের মতো উচ্চমার্গের গাণিতিক বিষয়-ভিত্তিক ভাবনাকে বাংলা ভাষায় সর্বসাধারণের কাছে তুলে ধরার প্রচেষ্টা সত্যই দুরূহ। উপস্থাপনার গুণে পাঠক এক দুরূহ গাণিতিক তত্ত্বের অনৈসর্গিক সুস্বাদ উপভোগ করবেন খানিকটা হলেও, এ আশা করাই যায়।







Reviews
There are no reviews yet.