Description
১৯০৫ সালে ইংরেজ-ঔপনিবেশিক শক্তি বাংলাকে ভেঙে টুকরো করতে চাইলে বাঙালির স্বদেশচেতনার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ ঘটে। ইংরেজ শক্তির নিষ্ঠুর নিপীড়ন উপেক্ষা করে সহস্র কণ্ঠে গর্জে ওঠে প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা। শহর থেকে গ্রামে সারা বাংলায় ছড়িয়ে পড়ে বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের আগুন। বিদেশি জিনিস পুড়িয়ে বিদেশি শাসকের প্রতি বিদ্রোহ ঘোষণা করছে তখন বাংলার মানুষ। কোনো কিশোর ছুটে গিয়ে হত্যা করতে চাইছে অত্যাচারী সাহেব পুলিশকে। ধরা পড়ে তার ফাঁসি হচ্ছে। সে এক প্রবল আবেগ বুখে উঠেছিল সে সময়। এই আবেগকে আরও গতিময় করতে এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল কিছু স্বদেশি গান। ইতিহাসের সেই যুগসন্ধিক্ষণে বাংলার শিক্ষিত মানুষ এই গানগুলি রচনা ও সুরসংযোজনের মধ্যে দিয়ে এই আন্দোলনের শরিক হতে চেয়েছিলেন। বঙ্কিম-রবীন্দ্রনাথ-সত্যেন্দ্রনাথ- জ্যোতিরিন্দ্রনাথ-দ্বিজেন্দ্রলাল-অতুলপ্রসাদ- রজনীকান্ত-ছাড়াও গিরীন্দ্রমোহিনী দাসী- কামিনীকুমার ভট্টাচার্য-হেমচন্দ্র দাস- কালীপ্রসন্ন ঘোষ-কামিনী রায়-চন্ডীচরণ বন্দ্যোপাধ্যায় প্রভৃতির মতো কম পরিচিত বা একেবারেই অপরিচিত স্বদেশি গানের গীতকাররাও ছিলেন এই দলে।






Reviews
There are no reviews yet.