Tritiyo ripu || Somnath Sengupta || তৃতীয় রিপু অখন্ড সংস্করণ || সোমনাথ সেনগুপ্ত

Original price was: $749.00.Current price is: $599.00.

২২- গজ যেখানে আসলে নাট্যমঞ্চ , এবং বলে দেওয়া সংলাপ পাঠের মত আচরণ করছেন খেলোয়াড়, আম্পায়ার ও অন্যান্যরা। সেই অজগরের আলিঙ্গন গত তিন –চার দশকে আরো শক্ত হয়েছে- আমরা বুঝতে শিখেছি, আজকের “করোনা” পরিস্থিতিতে , ভারতে দুবছর চারদিনের রঞ্জি ম্যাচ হোক বা না হোক (এবং যার একটি বড় অংশ টিভি সম্প্রচার পাবে না) , প্রতি বছর যেমন করে হোক আই পি এল হওয়া জরুরী। ফ্যান্টাসী ক্রিকেটের নামে এখন তো স্কুলকলেজের ছেলেরাও মোবাইলে জুয়ার এপ নামিয়ে জুয়া খেলছে- এবং একটা পুরো প্রজন্মকে জুয়াড়ি বানাতে , বিজ্ঞাপন দিচ্ছে বর্তমান জাতীয় দলের অধিনায়ক থেকে প্রাক্তন অধিনায়ক, জাতীয় দলের একাদশের প্রায় পুরো দলটাই- মায়…

SKU: smell of books66550
Category:

Description

ক্রিকেট খেলা জুড়ে দুর্নীতির শুরু আশির দশকের গোড়ার দিকে যখন থেকে দূরদর্শনে , অর্থাৎ টিভির পর্দায় আমরা ম্যাচের লাইভ বা টাটকা প্রসারণ দেখতে শুরু করলাম। ঠিক তখনই প্রতিটি বল বা ওভার হবার আগে, ম্যাচের ইনিংসের আগে – ক্রিকেটীয় অনিশ্চিয়তা ঘিরে ভবিষ্যতবাণী করার স্পৃহা এবং তা থেকে জুয়া খেলার প্রয়াস ও সুযোগ তৈরী হল। আগে , ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় মাঠ ঘিরে বসত জুয়ার দোকান, ম্যাচ দেখতে আসা দর্শকেরা শুধু জুয়ার বাজী লড়ত। এমনটাই চলে এসেছে ও দেশে শতাব্দীর পর শতাব্দী জুড়ে। কিন্তু, টিভির লাইভ প্রসারণ সেই জানলা একেবারে খুলে হাট করে দিল- এখন ঘরে বসেই আপনি জুয়া খেলতে পারবেন। আগে যেখানে ম্যাচ ঘিরে থাকত যেখানে কয়েক হাজার জুয়াড়ি এখন সেই সংখ্যা লক্ষ পেরিয়ে কোটি ছুঁতে চাইছে। আর, এই সুযোগটাই নিতে চেয়েছে আন্ডার- ওয়ার্ল্ড ডনেরা, সেই সুদূর ৮০-৯০র দশক থেকে – বিশেষত, মুম্বাই ও বর্তমানে পাকিস্তান- স্থিত “ ডি – কোম্পানী’ বা ছোটা রাজনের গ্যাং’রা । এবং , জুয়ায় নিজেদের জয়কে সুনিশ্চিত করতে , তারা বুকিদের মাধ্যমে হাত করতে শুরু করল খেলার সাথে জড়িত সব কুশীলবদের। ধীরে ধীরে, খেলা পরিণত হল নাট্যকারের লেখা এক একটি নাটকে- যা পূর্বনির্ধারিত । ২২- গজ যেখানে আসলে নাট্যমঞ্চ , এবং বলে দেওয়া সংলাপ পাঠের মত আচরণ করছেন খেলোয়াড়, আম্পায়ার ও অন্যান্যরা। সেই অজগরের আলিঙ্গন গত তিন –চার দশকে আরো শক্ত হয়েছে- আমরা বুঝতে শিখেছি, আজকের “করোনা” পরিস্থিতিতে , ভারতে দুবছর চারদিনের রঞ্জি ম্যাচ হোক বা না হোক (এবং যার একটি বড় অংশ টিভি সম্প্রচার পাবে না) , প্রতি বছর যেমন করে হোক আই পি এল হওয়া জরুরী। ফ্যান্টাসী ক্রিকেটের নামে এখন তো স্কুলকলেজের ছেলেরাও মোবাইলে জুয়ার এপ নামিয়ে জুয়া খেলছে- এবং একটা পুরো প্রজন্মকে জুয়াড়ি বানাতে , বিজ্ঞাপন দিচ্ছে বর্তমান জাতীয় দলের অধিনায়ক থেকে প্রাক্তন অধিনায়ক, জাতীয় দলের একাদশের প্রায় পুরো দলটাই- মায় বোরডের সভাপতি অব্ধি। জুয়ার সাইট আজকের দিনে আই পি এলের মূল স্পন্সর- আই পি এল না হলে তাঁদের বড্ডো লোকসান।

বিগত প্রায় ১৭-১৮ বছর ধরে এই অসুখের গভীরে পৌছানোর চেষ্টা করেছি। লাইভ ম্যাচ দেখার সাথে জুয়ার দর পরিবর্তনের যোগাযোগ বুঝতে চেয়েছি । বুঝতে চেয়েছি , এই ম্যাচেও কোন “নাটক” মঞ্চস্থ হচ্ছে কিনা। দৈবাৎ , কোন ম্যাচ ফিক্সিং-র ঘটনা সামনে এলে সেই সম্বন্ধে আগ্রহ নিয়ে জেনেছি, পড়েছি যা কিছু সামনে পেয়েছি- তাকে নিজের মত করে বিশ্লেষণ করেছি। কাজেই, আমার খেলা দেখার দৃষ্টিকোণ গেছে বদলে। আর, সেই প্রায় এক দশকের বেশী সময় ধরে যা বুঝেছি,শিখেছি- তার ফলশ্রুতি এই বই। এই বই বাংলা পড়তে পারা অগণন বাঙ্গালীর খেলা দেখার দৃষ্টিকোণ পাল্টাবে

Additional information

Author Name

Binding

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Tritiyo ripu || Somnath Sengupta || তৃতীয় রিপু অখন্ড সংস্করণ || সোমনাথ সেনগুপ্ত”

Your email address will not be published. Required fields are marked *