Vidyasagarer Chelebela || Indra Mitra || বিদ্যাসাগরের ছেলেবেলা || ইন্দ্র মিত্র

Original price was: $150.00.Current price is: $120.00.

তাঁকে দিয়ে কোনও কাজ করাতে হলে উল্টো কাজটি করতে বলতেন তাঁর বাবা। তাতেই চমৎকার কাজ হত।

SKU: Ananda Publishers3081
Category:

Description

কখনও বলতেন ‘এঁড়ে বাছুর।’ কখনও-বা ‘ঘাড়-কেঁদো’। ছেলেবেলায় বিদ্যাসাগরকে তাঁর বাবা এইসব নামে ডাকতেন। ঘাড়-কেঁদো মানে, যে ঘাড় একবার বাঁকালে সহজে সোজা করবে না। এঁড়ে বাছুরও বস্তুত তাই। জেদি আর একগুঁয়ে। ছেলেবেলায় বিদ্যাসাগর ছিলেন ভীষণ একগুঁয়ে। তাই তাঁকে দিয়ে কোনও কাজ করাতে হলে উল্টো কাজটি করতে বলতেন তাঁর বাবা। তাতেই চমৎকার কাজ হত। কেননা, যা বলা হবে তা তো আর করবেন না বিদ্যাসাগর। উল্টো কাজ করতে বললে তাই সোজা কাজ পাওয়া যেত। বালক বিদ্যাসাগরের জীবনের এমন মজাদার বহু ঘটনার গল্প ইন্দ্রমিত্র উপহার দিয়েছেন এই বইতে। ইন্দ্রমিত্রের পাঠক জানেন, তিনি কী পরিমাণ অধ্যবসায়ী গবেষক। প্রামাণিক ঘটনা ছাড়া অন্যকিছুতে তিনি বিশ্বাসী নন। এই জীবনীগ্রন্থেও তিনি সেই গবেষণারই পরিচয় রেখেছেন। ছোটদের হাতে তাই নির্ভয়ে তুলে দেওয়া যায়।

Additional information

Author Name

Binding

ISBN

Language

Pages

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Vidyasagarer Chelebela || Indra Mitra || বিদ্যাসাগরের ছেলেবেলা || ইন্দ্র মিত্র”

Your email address will not be published. Required fields are marked *