Goyenda Sahitye Byomkesh Bakshi O Annyanya || Parthajit Gangyopadhyay || গোয়েন্দা সাহিত্য ব্যোমকেশ বক্সী ও অন্যান্য ||পার্থজিৎ গঙ্গোপাধ্যায়

Original price was: $250.00.Current price is: $225.00.

দেশের বহু গােয়েন্দা-চরিত্রই ঠিক রক্ত-মাংসের মানুষ হয়ে ওঠে নি। ব্যোমকেশ বিরল ব্যতিক্রম।

Out of stock

SKU: Ekushshatak10655
Category:

Description

বুদ্ধিদীপ্ত ব্যোমকেশ ঘােরালাে-প্যাচালাে জটিল রহস্য অনায়াস দক্ষতায়, সহজ-স্বাভাবিক ভঙ্গিতে উন্মোচন করেছে। ওদেশের এদেশের বহু গােয়েন্দা-চরিত্রই ঠিক রক্ত-মাংসের মানুষ হয়ে ওঠে নি। ব্যোমকেশ বিরল ব্যতিক্রম। মাটির পৃথিবীতে তার অবস্থান। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ অতুলনীয়। এমন আরেকটি চরিত্রের সন্ধান এদেশের গােয়েন্দা-সাহিত্যে পাওয়া যায় না, ওদেশেও কি আছে? ব্যোমকেশ সত্যিই একমেবাদ্বিতীয়। সেই ব্যোমকেশকে নিয়ে মনােজ্ঞ প্রবন্ধ। গােয়েন্দা-সাহিত্যের রূপরেখা।

গল্প-গােয়েন্দারা দাঁড়িয়েছে বিচার-বিশ্লেষণের আলােয়। এই আলাে ছড়িয়ে পড়েছে সাহিত্যের নানা অঙ্গনে। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ-তিতিক্ষা ও নিদারুণ কৃচ্ছসাধনের পাশাপাশি রয়েছেন আধুনিকতার অগ্রপথিক মদনমােহন তর্কালঙ্কার। এসেছে শিশুশিক্ষা, বর্ণপরিচয়’-এর প্রসঙ্গ। নানা দিকে দৃষ্টি প্রসারিত, পরিব্যপ্ত – জীবনানন্দ-বিভূতিভূষণ-মানিক বন্দ্যোপাধ্যায়, ছােটোগল্পের আলাে-অন্ধকার পেরিয়ে লােকায়ত ছড়ার বিস্তৃত প্রাঙ্গণে। পার্থজিৎ গঙ্গোপাধ্যায় মূলত ছােটোদের লেখক, শিশুসাহিত্যের গবেষক। এসেছে শিশুসাহিত্যের প্রসঙ্গও। বিস্মৃত শিবরতন মিত্র ও চিরায়ত-চিরকালীন উপেন্দ্রকিশাের। সব মিলিয়ে চোদ্দোটি প্রবন্ধ। বিবিধ জিজ্ঞাসা, বিচিত্র বিষয়ের সমাবেশ। শাণিত যুক্তিতে স্বকীয় রচনাশৈলীতে অনালােচিত অনালােকিত বিষয়ের অবতারণা। ‘ গোয়েন্দা সাহিত্য ব্যোমকেশ বক্সী ও অন্যান্য ‘ গ্রন্থে চেনা বিষয় ঘিরেও রয়েছে নতুনতর ভাবনা, পুনর্মূল্যায়ন।

Additional information

Author Name

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Goyenda Sahitye Byomkesh Bakshi O Annyanya || Parthajit Gangyopadhyay || গোয়েন্দা সাহিত্য ব্যোমকেশ বক্সী ও অন্যান্য ||পার্থজিৎ গঙ্গোপাধ্যায়”

Your email address will not be published. Required fields are marked *