Description
এই কাহিনী অর্ঘ্য আর নীহারিকার। কলেজপড়ুয়া, বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী অর্ঘ্য প্রথম দেখাতেই মুগ্ধ হয় নীহারিকার প্রতি। নীহারিকা যেন এই যুগে থেকেও আজ থেকে পঞ্চাশ বছর আগের এক নারীমূর্তি। স্বপ্নের মতো তার উপস্থিতি। সে কেন এমন প্রাচীন সাজে থাকে? সেই কারণ জেনে অবাক হয়ে যায় অর্ঘ্য। এদিকে কলেজে জনপ্রিয় অর্ঘ্য ভোটে দাঁড়াতে গেলে ক্ষমতালোভী প্রতিপক্ষের সঙ্গে তার সংঘাত অবশ্যম্ভাবী হয়ে ওঠে। কী হল সেই লড়াইয়ের ফল? নীহারিকার সঙ্গে তার ভালোবাসার পরিণতিই বা কোনদিকে গেল? প্রেম আর আদর্শের লড়াই নিয়ে এক মন কেমন করা প্রেমের উপন্যাস পারো নদীর পাড়ে।






Reviews
There are no reviews yet.