Beranor Hatchani | Prasenjit Poddar || বেড়ানোর হাতছানি | প্রসেনজিৎ পোদ্দার

Original price was: $350.00.Current price is: $280.00.

বেড়ানোর হাতছানি’ আদতে বেশ কিছু ভ্রমণনিবন্ধের সংকলন।

SKU: Mitra & Ghosh Publishers14199
Category:

Description

বেড়ানোর হাতছানি’ আদতে বেশ কিছু ভ্রমণনিবন্ধের সংকলন, যার অধিকাংশই, বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে কলকাতার নামীদামী কিছু পত্রপত্রিকায়। ভোরের পাহাড়ের রোমান্টিসিজম, দিনের পাহাড়ের ভাবগম্ভীর বজ্রকাঠিন্য ও সময়ের হেরফেরে পাহাড়ি বর্ণময়তার বৈচিত্র ভ্রমণ পিপাসুদের বেশি আকর্ষণ করে। ফলে সংকলনটির সিংহভাগ নিবন্ধই পাহাড়ি উপত্যকার বিভিন্ন বিপদসংকুল অথচ দৃষ্টিনন্দন শৈলশহরের উপর রচিত। প্রতিটি নিবন্ধেই, লেখকের ঐকান্তিক চেষ্টা ছিল, ঠিক যেমন দেখেছেন ও উপলব্ধি করেছেন, হুবহু তেমনই উপস্থাপন করার, যাতে সেই মুহূর্তের অভিজ্ঞতার উপলব্ধিও মাননীয় পাঠককুলের মননে ও মস্তিষ্কে প্রোথিত হয়ে যায়; তাঁরাও যেন সেই রোমাঞ্চকর পথে যাত্রা করার অভিজ্ঞতার সাথে একাত্মবোধ

করতে পারেন। আবার অনেক ভ্রমণপিপাসুদেরকে আকর্ষণ করে গহন জঙ্গলের স্নিগ্ধ মৌনমুখরতা ও সাগরজলের অবিরাম কর্মব্যস্ততা। সেই কারণেই সংখ্যায় অপেক্ষাকৃত কম হলেও, সমুদ্র ও জঙ্গলসংক্রান্ত কিছু ভ্রমণনিবন্ধও জায়গা করে নিয়েছে। পাহাড়-জঙ্গল-সমুদ্র ও ইতিহাসের মিশেলে গড়ে ওঠা ‘বেড়ানোর হাতছানি’- শীর্ষক এই ভ্রমণ-সংকলনটি সকল পাঠক-পাঠিকারই সমাদর লাভ করবে।

Additional information

Author Name

Binding

ISBN

Language

Pages

Publishing Year

Publisher

Reviews

There are no reviews yet.

Be the first to review “Beranor Hatchani | Prasenjit Poddar || বেড়ানোর হাতছানি | প্রসেনজিৎ পোদ্দার”

Your email address will not be published. Required fields are marked *