Description
মণিপুর, বর্তমানে ভারতবর্ষের অঙ্গ রাজ্য এক সময় উত্তর পূর্বের স্বাধীন কাংলেইপক অঞ্চল। তার বর্ণময় স্বর্গীয় প্রকৃতির প্রেক্ষাপটে এক বিশাল ক্যানভাসে এই ‘সিরোই লিলির গন্ধ’ উপন্যাসে বর্ণিত হয়েছে মণিপুরের ইতিহাস, বর্তমান, সেখানের বৈচিত্র্যপূর্ণ, বর্ণময় জাতি, জনজাতি মানুষজনের অন্তরঙ্গ কথা। সেখানের রাজনৈতিক ও ধর্মীয় দ্বন্দ্ব, সংঘাত, পট পরিবর্তনের ইতিহাস, সংস্কৃতি, লোক উৎসব, সঙ্গীত, নৃত্য, লোক গাথা, মিথ নিয়ে লেখা অভিজ্ঞতানির্ভর পূর্ণাঙ্গ বাংলা উপন্যাস। যার নায়ক সাম্প্রতিক বিংশ শতাব্দীর ৮০ দশকের পটভূমিতে কলকাতা থেকে মণিপুরের ইম্ফলে রেডিওতে চাকরি নিয়ে আসা এক তরুণ। সেখানের মানুষ, প্রকৃতির প্রেমে পড়ে অনেক প্রতিকূলতা, ঘাত-প্রতিঘাত কাটিয়ে উঠে দুর্গম প্রত্যন্ত কোণে কোণে ঘুরে মানুষ মানুষীর বিশ্বাস ভালোবাসা প্রেম অর্জন করে, সে কীভাবে পৌঁছে যাচ্ছে আমাদের না জানা অথবা কম জানা ওই রাজ্যের মায়াময় অতীত, পট পরিবর্তনের ইতিহাসের শেকড়ে, তাই নিয়েই এই উপন্যাস। শুধু বাংলা নয়, যে কোনো ভাষাতেই সম্ভবত এই প্রথম






Reviews
There are no reviews yet.