Description
চেনাজানা পৃথিবী আর না-দেখা, না-জানা জগৎটার মধ্যে রয়েছে একটা কালো পর্দা। সময়ে-সময়ে সেই পর্দা সরে যায়। তার অভিঘাতে তোলপাড় ওঠে ছাপোষা মানুষের জীবনে।কেন? কী করেছে সেই মানুষটি? এ-সব প্রশ্নের উত্তর জানার জন্য এমন কারও কাছে যেতে হয়, যিনি পারেন মৃতের সঙ্গে কথা বলে সত্যিটা জানতে। তাঁর চোখ-কানেই ধরা দেয় অবিশ্বাস্য সত্য।তিনি উত্তীয় আচার্য।তাঁর দেখা-শোনা ছ’টি কাহিনি, অন্ধকারের হাত থেকে রক্ষা পাওয়ার ছ’টি আখ্যান নিয়ে এল…রক্ষস্!






Reviews
There are no reviews yet.