Description
পূর্বঘাট পর্বতমালায় নিয়মগিরি নামে এক আশ্চর্য পাহাড়, সেখানে বাস করে এক কমিয় ‘আদিম’ উপজাতি। এই পাহাড় তাদের দেবতা, আদাতাও। একদিন এল এক বহুজাতিক খনি কোম্পানি। বক্সাইটের খাদান খোঁজার তোড়জোড় শুরু করল পাহাড়ের মাথায়। উপজাতি মানুষেরা বাধা দিল। শুরু হল লড়াই — টিকে থাকার, নিয়মগিরির অতুলন জীব-বৈচিত্র্য টিকিয়ে রাখার। নিয়মগিরির ঘটনা আসলে একটি বড়ো কাহিনির অংশ, যা শুরু হয়েছিল সিকি শতক আগে, পরিকথা লোকবিশ্বাস আর অপার ভেষজ-বৈচিত্র্য জমিয়ে তৈরি একটি পাহাড়ে। নাম গন্ধমাদন। এ হল প্রকৃতির মাঝে মানুষের বেঁচে থাকার কাহিনি লড়াইয়ের কাহিনি, মাখনের রথের নীচে অসংখ্য জীবনধারা শুঁড়িয়ে যাবার কাহিনি।






Reviews
There are no reviews yet.