Description
সব জীবিকাই হয়তো আনন্দের, সম্মানের ছিল না। কিন্তু তারা ছিল। আর ছিল অনেক ছোট্ট ছোট্ট জিনিস, যেগুলি একটা সময়ে ছেয়ে থাকত আমাদের দৈনন্দিন। কখন যে হারিয়ে যাবে – তা আমরা বুঝে ওঠার আগেই তারা নেই হয়ে গেল! সামাজিক বিন্যাসের বদলে যাওয়া আর কর্পোরেট পৃথিবীর দুরমুশে, একটা গোটা সময়পর্বকে সঙ্গে নিয়ে। পুকুর-ডুবুরি, সাজো ধোপা, ক্যাচার, ঘটি-তোলা, কম্পাউন্ডারবাবু, দুধ-মা কিংবা পোস্টকার্ড-কালি-কলম, কাসুন্দি, ব্রহ্মচূর্ণ, চোদ্দশাক বা ঠান্ডা ফটিকজলের হারিয়ে যাওয়ার স্মৃতিময় দুটি ছোট বইয়ের একত্রিত সংস্করণ কিন্নর রায়ের এই বইটি। প্রতিক্ষণ প্রকাশিত দুটি বইই একসময়ে বহুলচর্চিত, এবং অধুনালুপ্ত।






Reviews
There are no reviews yet.