Description
পর্যটক-মরশুমে গাড়়ির চাকার ধুলো সর ফেলেছে রাস্তার
দু’ধারের গাছের পাতায়। রং-বেরঙের মরসুমি ট্যযুরিস্টের
কলতানে ঘরমুখো পাখপাখালিরাও চুপ করেছে। দোকান উপচে-
পড়়া শহুরে পণ্যযের ভিড় দেখেই বুঝি-বা পানপাতার ওপর গোটা
সুপুরি রেখে বিক্রি করত যে বুড়়িমা, সে আর আসে না। নকশা-
টিনের চাল দেওয়়া কাঠের একটা বাড়়িকে তিনতলা দুটো রিসর্ট
দু’দিক থেকে চেপে ধরে বলছে, “বঁচতে চাইলে তুইও বদলে
যা।” আমার চোখের সুমুখে আমারই নিভৃত সেই জনপদ আজকে
ট্যযুরিস্ট স্পট লাটাগুড়ি হয়়ে উঠে গমগম করছে। একদা নিঝ্ঝুম
হয়ে থাকা সন্ধ্যেগুলোোয় এখন অন্ধকার আর নেই বললেই চলে।






Reviews
There are no reviews yet.