Description
বিন্দুর ন্যূনতম দৈর্ঘ্য হলো সরলরেখা। আর বিন্দুর তো কোন পরিমাপ হয় না। শুধু অস্তিত্ব থাকে। আমাদের জীবনের অনুভূতিগুলোর মতোন। বড় ছোট কিছু হয় না। শুধু তার থাকাটাই আছে। এই এক অনুভূতি থেকে আরেক অনুভবের চলনে এই পৃথিবীতে কত কত সরলরেখা। তারা চলে। ফুরায়। চলে। কোন অদৃশ্য কারিগর তাদের নিয়ে তৈরী করে জীবনের শীতলপাটি। ওপর থেকে দেখলে যা ঠাসবুননের জীবন, আসলে তা কত যে সরল গল্পের সমাহার। সেই বয়ে চলা জীবনের টুকরো কথার কিছু গল্প নিয়ে সমান্তরাল সরলরেখারা।






Reviews
There are no reviews yet.