Description
আমার সব লেখা ঘিরেই আঁকার গন্ধ থাকে। এটা অভ্যাস। সারাদিন আর রাত্রি হাতে তুলি, কখনও কখনও তুলি নামিয়ে পাশে রেখে, কলম উঠে আসে। আমার নিজের একটা ব্যক্তিগত অক্ষর চর্চা আছে, তাই, অক্ষর দিয়ে কিছু বলতে গেলে, লিখছি না আঁকছি এমন ধন্দে পড়ে যাই।
লেখায় ধ্বনি থাকে, সেই ধ্বনি টংকার তোলে, ঝংকার তোলে, দৃশ্যে, লিখতে লিখতে আঁকতে আঁকতে চলে যাই।
আমি তো লিখি না, কলস ভর্তি করি। তাই কখন কোন অক্ষরে, শব্দে, ধ্বনিতে কলস ভর্তি হচ্ছে তার দিকে খেয়াল থাকে না।






Reviews
There are no reviews yet.