Description
দু’খানা ‘মা’-কে স্ব-অঙ্গে ধারণ করে আছে ‘মামা’। বাংলা সাহিত্যে বেশ কিছু অসাধারণ মামা আছেন। লেখক বিপুল মজুমদার সৃষ্ট বিচিত্রমামা এই তালিকায় উজ্জ্বল সংযোজন। ছোট ছোট চোখে বড় বড় স্বপ্ন দেখা এই মানুষটি যা-ই কাজ করতে যায় সেখানেই জড়িয়ে পড়ে ভুলের ফাঁদে। তাতে বাড়ির লোকেরা তো বটেই হাস্যকর হয়ে ওঠে অন্যদের কাছেও। প্রথমে লম্বা-চওড়া বাত, শেষে মামা কুপোকাত! হাস্যরসাত্মক এই গল্পগুলো শিশু-কিশোরদের পাশাপাশি বড়দেরও ঠোঁটের কোণে এনে দেয় হাসির ছোঁয়া। আদ্যন্ত ভুলে ভরা বিচিত্রমামার কাণ্ডকারখানা তাই পাঠককে মুগ্ধ করবেই।






Reviews
There are no reviews yet.