Chotoder Bigyankosh Set || Partha Sarathi Chakraborty

Original price was: $2,000.00.Current price is: $1,600.00.

বাংলা ভাষায় এই সর্বপ্রথম ছোটদের একেবারে মনের মতো করে লেখা বিজ্ঞানকোষ সমগ্র প্রকাশিত হল—তিন খণ্ড একত্রে। শুধু ছোটরাই নয়, বড়রাও এই গ্রন্থ পড়ে বিজ্ঞানের বিভিন্ন শাখার আবিষ্কার, উন্নতি ও অন্যান্য জরুরি তথ্য সহজে জেনে নিতে পারবেন। পদার্থ ও শক্তি, মহাকাশবিজয়, বিশ্বজগৎ, আমাদের পৃথিবী, চিকিৎসাবিজ্ঞান, উদ্ভিদজগৎ, প্রাণিজগৎ, মানুষ, পরিবেশ, যন্ত্রশিল্প, ইলেকট্রনিক্স, কমপিউটার, জেনেটিক্স, পরিবহণ, ভাব-বিনিময়, বৈজ্ঞানিক […]

Out of stock

Description

বাংলা ভাষায় এই সর্বপ্রথম ছোটদের একেবারে মনের মতো করে লেখা বিজ্ঞানকোষ সমগ্র প্রকাশিত হল—তিন খণ্ড একত্রে। শুধু ছোটরাই নয়, বড়রাও এই গ্রন্থ পড়ে বিজ্ঞানের বিভিন্ন শাখার আবিষ্কার, উন্নতি ও অন্যান্য জরুরি তথ্য সহজে জেনে নিতে পারবেন। পদার্থ ও শক্তি, মহাকাশবিজয়, বিশ্বজগৎ, আমাদের পৃথিবী, চিকিৎসাবিজ্ঞান, উদ্ভিদজগৎ, প্রাণিজগৎ, মানুষ, পরিবেশ, যন্ত্রশিল্প, ইলেকট্রনিক্স, কমপিউটার, জেনেটিক্স, পরিবহণ, ভাব-বিনিময়, বৈজ্ঞানিক আবিষ্কার— এমন যাবতীয় বিজ্ঞানসম্পৃক্ত বিষয় অতি প্রাঞ্জল ও আকর্ষণীয় ভঙ্গিতে এই গ্রন্থে উপস্থাপিত। প্রতিটি লেখার সঙ্গে রয়েছে সাম্প্রতিক তথ্য, অসংখ্য ছবি, চার্ট এবং ইলাস্ট্রেশন। শিশুবয়স থেকেই যাতে ছেলেমেয়েদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, অনুসন্ধিৎসা, জ্ঞান ও পর্যবেক্ষণক্ষমতা বৃদ্ধি পায়, সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। বিজ্ঞান যে কোনও ভীতিপ্রদ, কঠিন বিষয় নয়, এতে রয়েছে অফুরন্ত আনন্দ, বিস্ময় ও মজা, এই ধারণাও সঞ্চারিত হবে এই গ্রন্থের পাঠকপাঠিকাদের মধ্যে। রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত এই গ্রন্থমালা ছোটদের নিজস্ব, একেবারে হাতের মুঠোয় পাওয়া এক আশ্চর্য অনুভূতির জগৎও বটে। স্নিগ্ধ কৌতুকে ভরা বিজ্ঞানের মনোরম দুনিয়ায় এ এক উন্মুক্ত, উদার আমন্ত্রণ।

Additional information

Author Name

Binding

ISBN

Language

Pages

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Chotoder Bigyankosh Set || Partha Sarathi Chakraborty”

Your email address will not be published. Required fields are marked *