Description
আমি বাংকার থেকে নেমে মিতুর সিটে সামনসামনি বসলাম। হাঁটু মুড়লাম মুনি-ঋষিদের মতো। ঈগলের তীক্ষ দৃষ্টির মতো তার চোখে চোখ রাখলাম। আমার দীর্ঘজীবনে কোনো তরুণীর চোখে চোখ রেখে কথা বলার মতো ঘটনা কখনো ঘটেনি। নির্জন প্রান্তরে কোনো জীবনানন্দীয় চোখে চোখ রেখে কথা বলার ব্যাপারটি সম্ভবত আমার সব ধরনের অতীত স্মৃতিকে ম্লান করে দিচ্ছে। মস্তিষ্ক বিভ্রান্ত। আমি বিভ্রান্ত মস্তিষ্কে ফিসফিস করে তনুকে বললাম, ‘রহস্য উন্মোচনের ক্ষেত্রে সবচেয়ে জটিলতর পদ্ধতি হলো কোয়েশ্চেন গেম। আমি প্রশ্ন করব, সাবজেক্ট উত্তর দেবে। ‘আমি আপনার সাবজেক্ট? ‘হ্যাঁ। ‘আমি উত্তর দিলে গেমের কী দরকার? “দরকার আছে। তুমি মুখে নয়, উত্তর দেবে চোখে। তুমি আমার চোখের দিকে তাকিয়ে থাকবে। চোখ সরাবে না। পলক যত কম ফেলবে তত ভালো। আমি তোমার চোখ থেকে উত্তর খুঁজে বের করব।’






Reviews
There are no reviews yet.