Description
কবিতা যেমন অবিরত নিজেকে খুঁড়ে চলা। তেমনই নিজের বাইরে দাঁড়িয়ে অন্তরকে দেখবার প্রয়াস। দুটি উপশিরোনামে বিভক্ত নিরাময় রেখেছি দু’হাতে কাব্যগ্রন্থের প্রথম পর্ব শুরু প্রেম-অপ্রেমের বিহ্বলতায়। যার ক্রমবিস্তার বিপন্ন অস্তিত্বের দোলাচল থেকে আলোছায়াময় আরোগ্যের উত্তরণের দিকে। অন্তর্গত ভাঙাগড়া পেরিয়ে শুশ্রূষার পথ-সন্ধান। যার শেষে প্রসারিত দুটি হাতে রাখা থাকে আস্থা-নিরাময়। দ্বিতীয় পর্বের মুখ্য চরিত্র বর্ষা। কবিতাদের শরীরজুড়ে বৃষ্টিবোনা জরির কারুকাজ আর রাগ-অনুরাগের তিরতিরে জলনোলক।






Reviews
There are no reviews yet.