Description
দ্যূতক্রীড়ক। সহজ বাংলায় জুয়াড়ি। পরিভাষায় গ্যাম্বলার। এই উপন্যাসে ব্রাত্য বসু আমাদের এনে দাঁড় করালেন এক জুয়াড়ির সামনে। যাঁর ব্যক্তিজীবন, সমাজজীবন ও শিল্পজীবনের বিভিন্ন অলিন্দে ঘুরে লিখলেন এক চমকপ্রদ নিয়তিতাড়িত ইতিহাস। সেই দ্যূতক্রীড়কের নাম বাংলা সাধারণ রঙ্গালয়ের ইতিহাসে চিরস্থায়ী। শিশির ভাদুড়ি। প্রথম জীবনে প্রফেসর এস কে বি থেকে, পরবর্তীতে থিয়েটারের বড়বাবু হয়ে ওঠার নাট্যরসসিক্ত এক অপাপবিদ্ধ জীবনের প্রথম চল্লিশ বছরের সঙ্গে আমাদের নিবিড় পরিচয় করায় এই উপন্যাস।






Reviews
There are no reviews yet.