Description
সল্টলেকের এক অভিজাত প্রাসাদে উদ্ধার হল প্রখ্যাত লেখিকা ও প্রাক্তন সাংসদ তোর্সা দেব রঞ্জনের বিকৃত মৃতদেহ। হত্যার বীভৎসতা হার মানায় দুঃস্বপ্নকেও! সবচেয়ে অদ্ভুত ব্যাপার, লাশের পাশে বাজছে এক চেনা গান! তদন্তে নামল কলকাতা পুলিশ। তাদের সঙ্গী গোয়েন্দা বিক্রমজিৎ চক্রবর্তী এবং তার বন্ধু বোধিসত্ত্ব। কিন্তু এটা সবে শুরু। শহরজুড়ে একের পর এক ঘটতে থাকে নৃশংস সব হত্যাকাণ্ড। প্রতিটা লাশের পাশে বাজছে চেনা সুর আর খুনে অকল্পনীয় নিষ্ঠুরতা। কিন্তু কে এই সিরিয়াল কিলার? কী তার উদ্দেশ্য? হত্যার কোনও প্যাটার্ন নেই কেন? হত্যাক্ষেত্রে গান কেন? সামান্য সূত্র ধরে বিক্রম আর বোধিসত্ত্ব যখন এগোতে থাকে, তখন পর্দা উন্মোচিত হতে শুরু করে পুরোনো এক অন্ধকার ইতিহাসের। যার পরতে পরতে লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতা, ক্ষমতা আর রক্তের দাগ। শিকার আর শিকারির এই অদ্ভুত লুকোচুরিতে, প্রতিশোধের এই দাবা খেলায় শেষ চাল দেবে কে? ‘নিজের হাতে সাজা দিলাম’-এক রুদ্ধশ্বাস মনস্তাত্ত্বিক থ্রিলার, যা আপনাকে নিয়ে যাবে আলো-আঁধারির এক ধূসর গোলকধাঁধায়। যেখানে প্রতিটি বাঁকে অপেক্ষা করছে এক অমোঘ পরিণতি।








Reviews
There are no reviews yet.