Description
ছয়ের দশকের সাইকেডেলিক রক অ্যালবামে রেখে যাওয়া ইউএফও সূত্র, ভারতের স্বদেশি আন্দোলনের এক বিস্মৃত অধ্যায়, ইংল্যান্ডের প্রাসাদোপম বাড়ির পোষ্য এক রয়্যাল বেঙ্গল টাইগার, পরিবারের মর্যাদা এবং সম্মানের স্বার্থে প্রতিশোধকামী এক রক্তাক্ত ভৌতিক অবয়ব। এ সবই চরিত্র অথবা বিষয় হয়ে এসেছে এবারের অভিযানে। পিঙ্ক ফ্লয়েড–এর আদিপুরুষ সিড ব্যারেটের লুকিয়ে রাখা পেইন্টিং এবং অপ্রকাশিত গানে পাওয়া হেঁয়ালি ও ধাঁধার সমাধান করতে পারবেন কি গবেষক এরিক দত্ত? ওদিকে ড. ব্রহ্ম ঠাকুরের জন্য অপেক্ষা করে আছে এক রোমাঞ্চকর রাতের, রোমহর্ষক বাঘের খেলা। সে খেলায় জিততে পারলে ব্রহ্ম মুখোমুখি হবেন সুপার ভিলেইন ব্যারন হিমলার ডি’লরেন্সের! তারপর? আদৌ সমাধান হবে কি এক প্রাচীন বিস্মৃতপ্রায় অপঘাত মৃত্যুর রহস্যের? ব্রহ্ম ঠাকুর ও এরিক দত্ত এবারে জড়িয়ে পড়েছেন সাংঘাতিক এক দো–নলা মামলার দু–মুখো অ্যাডভেঞ্চারে— যার নাম ‘বাঘ ব্রহ্ম খেলা’!






Reviews
There are no reviews yet.