Description
বাংলা কবিতার অনন্য কারিগর শঙ্খ ঘোষ প্রেম নামক বিস্ফোরণটিকে একজন বন্ধ-স্কোয়াড বিশেষজ্ঞের মতোই বোঝেন। তাঁর প্রেমের কবিতায় কোনও শান্তি বা স্থিতি নেই, শুধু মুহুর্মুহু সংশয় আর অস্থিরতা আছে, যত বেশি প্রেম ঠিক তত বেশি একাকিত্বের দুর্বিষহ অনুভব আছে। শঙ্খ ঘোষের চেতনায় প্রেম যে দৈবের চেয়েও বড়, তারই অদম্য উচ্চারণ শুনতে পাওয়া যায় তাঁর প্রেমের কবিতায়। শুনতে পাওয়া যায় আরও বহু গহন, আরও বহু আশ্চর্য উপলব্ধির কথা।
সেই উপলব্ধির সমুদ্রে পাঠকদের আমন্ত্রণ জানাতে প্রকাশিত হল এই সংকলন। বাংলা কবিতায় একটি দুর্লভ মহার্ঘ্য সংগ্রহ হয়ে উঠবে এই বইটি।







Reviews
There are no reviews yet.