BHARATPATHIK RAMMOHAN || SUKUMAR MITRA || ভারতপথিক রামমোহন || সুকুমার মিত্র

Original price was: $250.00.Current price is: $213.00.

নবিংশ শতাব্দীর গোড়ার দিকে রাজা রামমোহন রায় ছিলেন বাংলা ভারতের নবজাগরণের প্রথম দিকপাল। ১৯৭০-এর দশকে কিন্তু কিছু ঐতিহাসিক রামমোহনের নানাবিধ সমালোচনা করেন। এই গবেষণামূলক বইয়ের লেখক সুকুমার মিত্র অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর বহু‍ ঐতিহাসিক দলিল থেকে তথ্য সংগ্রহ করে বিভিন্ন ক্ষেত্রে এই সব সমালোচনা খণ্ডন করেছেন। তিনি দেখিয়েছেন যে তৎকালীন ইতিহাসের পরিপ্রেক্ষিতে রামমোহনের গুরুত্ব ছিল অসাধারণ।   […]

Description

নবিংশ শতাব্দীর গোড়ার দিকে রাজা রামমোহন রায় ছিলেন বাংলা ভারতের নবজাগরণের প্রথম দিকপাল। ১৯৭০-এর দশকে কিন্তু কিছু ঐতিহাসিক রামমোহনের নানাবিধ সমালোচনা করেন। এই গবেষণামূলক বইয়ের লেখক সুকুমার মিত্র অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর বহু‍ ঐতিহাসিক দলিল থেকে তথ্য সংগ্রহ করে বিভিন্ন ক্ষেত্রে এই সব সমালোচনা খণ্ডন করেছেন। তিনি দেখিয়েছেন যে তৎকালীন ইতিহাসের পরিপ্রেক্ষিতে রামমোহনের গুরুত্ব ছিল অসাধারণ।

 

প্রধানত, সাম্প্রতিক কালে রামমোহন চর্চার নামে কিছু অপপ্রচারের সমালোচনা হিসাবেই গ্রন্থটি লিখিত। এতে রামমোহনের জীবনী বা কীর্তির কোন বিস্তৃত বা ধারাবাহিক বিবরণ দেওয়া হয়নি। প্রথমে যেটা লিখি সেটা একটা ছোটোখাটো প্ৰবন্ধ হয়েছিল। চেষ্টা করি সেটিকে সাহিত্য-পরিষৎ পত্রিকায় প্রকাশ করতে- কিন্তু তাতে ব্যর্থ হই। একটু ভগ্নমনোরথ হয়ে বেশ কিছুদিন ব্যাপারটা চেপে যাই। পরে আবার নতুন করে লিখতে শুরু করি- এবং লিখতে লিখতে প্রবন্ধটি বেশ বৃহদাকার ধারণ করে। এতবড় রচনা কোন সাময়িক পত্রে প্রকাশ করার অনুপযোগী মনে করে, সেটিকে একটি গ্রন্থ আকারেই প্রকাশ করা হল। লিখতে লিখতে এবং ছাপতে ছাপতে রামমোহন সম্বন্ধে সে সব বই পড়ার সুযোগ হয়, সেগুলি যথাসম্ভব ব্যবহার করার চেষ্টা করি। তবুও অনেক তথ্যই আমার অজানা, সেগুলি স্বভাবতই এখানে ব্যবহার বা সংযোজিত করা সম্ভব হয়নি। তার জন্য আশা করি পাঠকরা আমাকে ক্ষমা করবেন। গ্রন্থের শেষে ‘সূত্র এবং টীকা’ অংশের প্রতি পাঠকদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করি। যথাসম্ভব, আমার বক্তব্যের সূত্রগুলির উল্লেখ সেখানে করা হয়েছে। আর, তার সঙ্গে কিছু টীকা এবং তথ্যও জুড়ে দেওয়া হয়েছে। তবে সে কাজটা যে সুষ্ঠুভাবে করতে পেরেছি, তা মনে হয় না। তাতে পাঠকদের কিছু অসুবিধা হবে বলেই আমার আশঙ্কা। তার জন্যও ক্ষমা চাইছি।

সুকুমার মিত্র

Additional information

Author Name

Binding

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “BHARATPATHIK RAMMOHAN || SUKUMAR MITRA || ভারতপথিক রামমোহন || সুকুমার মিত্র”

Your email address will not be published. Required fields are marked *