Description
ভারতীয় সাহিত্য মণিমুক্তার ভাণ্ডারবিশেষ। সংস্কৃত ভাষায় যেমন আছে চাণক্য শ্লোকের মতো গ্রন্থ, যার প্রতিটি শ্লোক পুঞ্জীভূত জ্ঞানের আকর—আজও তাদের মূল্য এবং উপযোগিতা অম্লান হয়ে রয়েছে। সংগীতের ক্ষেত্রে হিন্দি সাহিত্যের এই ধরনের দুটি মূল্যবান আকর মীরাবাঈ-এর ভজন বা পদাবলী এবং সম্ভ কবীরের দোহা। মীরাবাঈ পতিত্বে বরণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, তাই রাণা কুস্তের সঙ্গে পরিণয়ের পরেও সাধিকার জীবন যাপন করতেন। তাঁর রচিত পদগুলি মীরার ভজন নামেই পরিচিত, যার পরিচিত ভণিতা ছিল ‘মীরা কহে প্রভু গির্ধারী নাগর’। এমন মর্মস্পর্শী গান হিন্দি সাহিত্যের সম্পদ। তেমনই সম্পদ কবীরের দোহা। বিষ্ণুর উপাসক এবং রামানন্দের শিষ্য কবীর ছিলেন জাতিতে জোলা, অথচ তাঁর রচিত দোহাগুলিই ভজনসংগীত হিসাবে অতিসমৃদ্ধ এবং ‘কহত কবীর সুনো ভাই সাধু’ ভণিতাতে ধর্মপ্রাণ সংগীতরসিকের কাছে পরিচিত। বাংলায় খনার বচনগুলি আজ পর্যন্ত আমাদের বিস্ময়। কৃষিকার্য, আবহাওয়া, পুণ্যকর্মাদির পূর্বাভাস ইত্যাদিতে এগুলি আজও অভ্রান্তভাবে সত্য। এছাড়া বাংলা প্রবাদগুলিতেও দেশকাল আচার-আচরণের পরিচয় কেন্দ্রীভূত হয়ে আছে।






Reviews
There are no reviews yet.