BISASHON || PIYA SARKAR

Original price was: $230.00.Current price is: $184.00.

বিসাশন পুরুলিয়া জেলার প্রত্যন্ত এক গ্রামের এক প্রান্তে রয়েছে পরিত্যক্ত এক মন্দির। গোটা গ্রাম যে ইতিহাস সযত্নে লুকিয়ে রেখেছে তার শতাব্দীপ্রাচীন বুকে, কার দীর্ঘশ্বাসে আবার সেই ইতিহাস জীবন্ত হয়ে উঠতে চলেছে? ঘনিয়ে আসছে কি ভয়াবহ কোনো বিপদ? হাতছানি ডাক্তারি জীবনের দুই ঘনিষ্ঠ বন্ধু অচিরেই মুখোমুখি হয় এক ভয়ানক হিপনোটিস্টের। ওদের সমস্ত বৈজ্ঞানিক জ্ঞানকে ফুৎকারে উড়িয়ে […]

Out of stock

SKU: Bengal Troika Publication4210
Category:

Description

বিসাশন

পুরুলিয়া জেলার প্রত্যন্ত এক গ্রামের এক প্রান্তে রয়েছে পরিত্যক্ত এক মন্দির। গোটা গ্রাম যে ইতিহাস সযত্নে লুকিয়ে রেখেছে তার শতাব্দীপ্রাচীন বুকে, কার দীর্ঘশ্বাসে আবার সেই ইতিহাস জীবন্ত হয়ে উঠতে চলেছে? ঘনিয়ে আসছে কি ভয়াবহ কোনো বিপদ?

হাতছানি

ডাক্তারি জীবনের দুই ঘনিষ্ঠ বন্ধু অচিরেই মুখোমুখি হয় এক ভয়ানক হিপনোটিস্টের। ওদের সমস্ত বৈজ্ঞানিক জ্ঞানকে ফুৎকারে উড়িয়ে দেয় হিমশীতল এক খুনী। ছুঁড়ে দেয় ওপেন চ্যালেঞ্জ। তারপর?

রক্তের রঙ বেগুনী

লক্ষ্ণৌ শহরে মীনাক্ষির সাথে আলাপ হয় এক রহস্যময়ী নারীর পরিচয় হয় লক্ষ্ণৌ শহরের এক বিতর্কিত অধ্যায়ের সঙ্গে। শয়নেস্বপনে এক বিকট দৃশ্য তাঁকে তাড়া করে বেড়ায়। স্মৃতি হাতড়িয়ে কোন নিষ্ঠুর সত্যের মুখোমুখি হয় মীনাক্ষি ?

ওমকারা

মহারাজা নন্দকুমারের ফাঁসির দিন সমাগত। মিথ্যে মামলায় ফেঁসে তাঁর শেষ দিন আসন্নপ্রায়। পায়ে পায়ে তিনি এসে দাঁড়িয়েছেন তাঁর ছোটবেলার স্মৃতিজড়িত আকালীপুর গ্রামের শ্মশানে। তাঁর চোখে আকুল প্রশ্ন। অতীতের দিকে পিছন ফিরে দেখেন মহারাজ, উত্তর মেলে না। দুশো বছর পরে আকালীপুর শ্মশান কি এখনও সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে?

Additional information

Author Name

Binding

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “BISASHON || PIYA SARKAR”

Your email address will not be published. Required fields are marked *