Rahoso Jomjomat || Pradip Chattopadhyay

Original price was: $250.00.Current price is: $213.00.

“খুনে কৈলাশেই বা শেষ পরিণতি কী হল?”

SKU: SEN BROTHERS16987
Category:

Description

প্রদীপ চট্টোপাধ্যায়ের এই ‘রহস্য জমজমাট’-এর নায়ক বাপিদা, যার আসল নাম দীনদয়াল মুখার্জি। কিন্তু বাপ মা-র দেওয়া নামটা বাপিদার খুব সেকেলে মনে হয়। তাই ডাক নামই তিনি ব্যবহার করেন পরিচিত মহলে। একজন মেধাবী ছাত্র তিনি। চাকরি পেয়েও চাকরি করতে নারাজ। তার ইচ্ছা গোয়েন্দাগিরি করার। গোয়েন্দাগিরির গুণগুলো তার মধ্যে রয়েছে। একেবারে তরতাজা এই যুবকের সঙ্গে থাকে তার সহকারি নেপাল ওরফে নেপু। নেপু আসলে বাপিদার ছাত্র। তাকে অঙ্কে তুখোর ভাবে তৈরি করেছে। বাপিদাই। চাকরি না নিলেও জীবিকা নির্বাহের জন্য আপাতত বাপিদা টিউশন করে। গ্রাম দেখার নেশা বাপিদার প্রবল। এই সময়ই কৈলাশ নামে এক খুদে খুনির খবর – প্রকাশিত হয় কাগজে। যা নিয়ে বাপিদা উৎসাহিত হয়ে ওঠে। সেই খুনে আপাতত বাপিদার মাসির বাড়ির দিকেই রয়েছে। সেখানে প্রতি রাতে একজন করে মার্ডার হয়। সেই ঘটনা স্বচক্ষে দেখার জন্যই মাসির বাড়ি বেড়াতে যাবার প্ল্যান আঁটে বাপিদা। নেপুকে নিয়ে চেপে বসে ট্রেনে। ট্রেন যাত্রার সময় একদল লোককে দেখে বাপিদার সন্দেহ হয় তারা ভালো লোক নয় বলে। সেখান থেকেই শুরু বাপিদার গোয়েন্দা জীবন। তারপর নেপুকে নিয়ে একটা বিরাট গ্যাংকে কিভাবে ধরে ফেললো বাপিদা সেই রুদ্ধশ্বাস ঘটনাই এখানে লিপিবদ্ধ হয়েছে। খুনে কৈলাশেই বা শেষ পরিণতি কী হল? এটি প্রথম খণ্ড। পরপর আসবে বাপিদার রুদ্ধশ্বাস ভরা গোয়েন্দাগিরির নানা ঘটনা। যা পাঠককুলকে মুগ্ধতা দেবে।

Additional information

Author Name

Binding

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Rahoso Jomjomat || Pradip Chattopadhyay”

Your email address will not be published. Required fields are marked *