Description
যেন বিশ্বরের দূত হয়ে সেই নারীর আবির্ভাব কবির হৃদয়-দুয়ারে। “তুমি তাঁরই দূত হয়ে আমার কাছে এসেছ।’ ‘ভগবান তাঁর সেবককে খুশি হয়ে মাঝে মাঝে দেবতার অমৃত পান করিয়ে দেন- তাতে আমাদের শক্তি বেড়ে যায়, অবসাদ দূর হয়। সেই অমৃত রবীন্দ্রনাথ নিজে পান করেছেন, আবার সেই দুর্লভ অমৃত মোহিনী-রমণী সেই ঈশ্বরের দূতটিকেও পান করিয়েছিলেন। উভয়ে সেই অমৃত পান করে সাত-সাতটি বসন্ত পেরিয়ে অপূর্ব রঙিন এক রামধনু- স্বপ্নসৌধ রচনা করেছিলেন। সেই সমারোহ বসন্তে ফুল গাঁথতে-গাঁথতে সেই মোহিনীর শেষ প্রান্তের স্বীকারোক্তি—কবি স্বীকার করুন আর না করুন, আমাদের সত্যিকারের বিয়ে হয়ে গেছে।’ সত্যি কি তাই? সত্যিই কি ওই অষ্টাদশী সুন্দরীর সঙ্গে পঞ্চাশোর্ধ পূর্ণ যৌবনের অধিকারী রবীন্দ্রনাথের “বিবাহ” হয়েছিল? নাকি, এতগুলি বসন্ত পেরিয়ে শেষে রোদনভরা বসন্তেই এ প্রেমকাহিনীর পরিসমাপ্তি? পুরাতন শান্তিনিকেতনের পটভূমিতে রবীন্দ্রনাথ ও রাণুকে ঘিরে এ এক অনবদ্য প্রেমের উপাখ্যান, জীবননির্ভর আশ্চর্য ঐতিহাসিক এক উপন্যাস।







Reviews
There are no reviews yet.